
চীনের শীর্ষ দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে তাইওয়ান। এই তালিকায় তালেবান ও আল কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নামও রয়েছে।
তাইওয়ানের অর্থনৈতিক মন্ত্রণালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের ‘স্ট্র্যাটেজিক হাই-টেক কমোডিটিজ এনটিটি লিস্টে’ নাম এলে সংশ্লিষ্ট কোম্পানিতে পণ্য রপ্তানির জন্য তাইওয়ানের কোম্পানিগুলোকে সরকারের অনুমোদন নিতে হয়।
অর্থনৈতিক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১০ জুন হালনাগাদ হওয়া তালিকায় এই দুই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। চিপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চীনের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে হুয়াওয়ে ও এসএমআসি।
রোববার এক বিবৃতিতে বাণিজ্য প্রশাসন বিভাগ জানিয়েছে, সম্প্রতি একটি পর্যালোচনা সভার পর ‘অস্ত্র বিস্তারের ঝুঁকি প্রতিরোধ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তার বিবেচনায়’ তালিকা হালনাগাদ করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মোট ৬০১টি প্রতিষ্ঠান—যার মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, মিয়ানমার ও চীনের একাধিক প্রতিষ্ঠান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘উৎপাদকদের রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে চলতে হবে, যাচাই প্রক্রিয়া পূর্ণ করতে হবে এবং লেনদেন ঝুঁকি সতর্কভাবে মূল্যায়ন করতে হবে।’
চিপ উৎপাদনে বিশ্বে অগ্রগামী দেশগুলোর মধ্যে একটি তাইওয়ান। দেশটির টিএসএমসি নামের প্রতিষ্ঠানটি চিপ নির্মাণের ক্ষেত্রে বৈশ্বিক বাজারে বড় ভূমিকা রাখে। এই কোম্পানি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চুক্তিভিত্তিকভাবে চিপ তৈরি করে, যার মধ্যে রয়েছে বিশ্বখ্যাত এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানও। চীনের হুয়াওয়ে ও এসএমআইসি এই প্রযুক্তি প্রতিযোগিতায় টিএসএমসির সঙ্গে পাল্লা দিতে কাজ করছে।
তাইওয়ান সরকার আগেই চীনা কোম্পানিগুলোর জন্য চিপ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, বিশেষত তারা যদি তাইওয়ানে উৎপাদিত পণ্য ব্যবহার করে।
মার্কিন বাণিজ্য বিভাগের ‘কালো’ তালিকায় রয়েছে হুয়াওয়ে, যার ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বা সেগুলোর ওপর নির্ভরশীল তৃতীয় পক্ষের (যেমন—টিএসএমসি) পণ্য পায় না।
গত অক্টোবরে কানাডাভিত্তিক প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠান টেকইনসাইটস জানায়, হুয়াওয়ের ৯১০বি এআই প্রসেসরে টিএসএমসির চিপ ব্যবহার করা হয়েছে। এই মাল্টি-চিপ ৯১০বি মডেলকে এখন পর্যন্ত চীনের সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।
হুয়াওয়ের প্রসেসরে টিএসএমসির চিপ পাওয়ার খবর সামনে আসার পর তাইওয়ানের প্রতিষ্ঠানটি চীনের চিপ ডিজাইনার ‘শপগো’র কাছে পূর্বনির্ধারিত সব শিপমেন্ট বাতিল করে। এরপর গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ টিএসএমসিকে আরও কিছু চীনা গ্রাহকদের কাছে চিপ সরবরাহ বন্ধের নির্দেশ দেয়।
এদিকে তাইওয়ান সরকার বারবার অভিযোগ করেছে যে চীনা কোম্পানিগুলো, বিশেষত এসএমআইসি, তাইওয়ান থেকে প্রযুক্তি চুরি এবং দক্ষ চিপ ইঞ্জিনিয়ার নিয়োগের চেষ্টা করছে।
উল্লেখ্য, এসএমআইসি হলো চীনের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান। দেশটির নিজস্ব সেমিকন্ডাক্টর সক্ষমতা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের কঠোর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে উৎপাদন বাড়াতে বিনিয়োগ জোরদার করেছে তারা।
তথ্যসূত্র: রয়টার্স

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৬ ঘণ্টা আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
১ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
১ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
২ দিন আগে