
হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য থাকলে একের পর এক বার্তা আসতে থাকে। তাই গ্রুপ অ্যাডমিনের পক্ষে বার্তার প্রবাহ নিয়ন্ত্রণ করা একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। এ ছাড়া এত মেসেজের ভিড়ে গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে যেতে পারে। তবে হোয়াটসঅ্যাপে গ্রুপের অন্যান্য সদস্যের মেসেজ পাঠানোর সুযোগ বন্ধ করে দেওয়া যায়। এর মাধ্যমে শুধু অ্যাডমিনেরা গ্রুপে মেসেজ পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপের সেটিংস পরিবর্তন করার মাধ্যমে গ্রুপে শুধু অ্যাডমিনেরা বার্তা পাঠাতে পারেন। বিশেষ করে, গ্রুপটি গুরুত্বপূর্ণ ঘোষণা বা আপডেটের জন্য হলে এই সেটিংসের পরিবর্তনের মাধ্যমে গ্রুপের মূল লক্ষ্য পূরণ হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রুপ, পারিবারিক ইভেন্ট বা কমিউনিটি অ্যাক্টিভিটি গ্রুপে বার্তা পাঠানোর অনুমতি শুধু অ্যাডমিনদের দেওয়ার মাধ্যমে বিষয়গুলো আরও বেশি সুসংগঠিত হয়।
অ্যান্ড্রয়েড ডিভাইসে অন্যদের মেসেজ পাঠানোর সুবিধা বন্ধ করার প্রক্রিয়া তুলে ধরা হলো—
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে স্ক্রল করে ‘গ্রুপ পারমিশন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘সেন্ড মেসেজ’ বাটনের পাশে ট্যাপ করে ফিচারটি বন্ধ করে দিন। ফলে গ্রুপের অন্য সদস্যরা আর মেসেজ পাঠাতে পারবেন না।
তবে যদি আপনি একাই গ্রুপ অ্যাডমিন হিসেবে মেসেজ পাঠাতে চান, তাহলে অন্য কেউ অ্যাডমিন থাকলে প্রথমে তাঁদের অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দিতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
কাউকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটটি খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন যাকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন, তাঁর নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।

এআই উৎপাদনশীলতা বাড়াতে পারে, কিন্তু অতিরিক্ত নির্দেশনা এটিকে ডিজিটাল মাইক্রোম্যানেজারে পরিণত করতে পারে। প্রতিটি কাজের সঙ্গে যদি নতুন কোনো এআই পরামর্শ বা সতর্কতা যুক্ত হয়, তাহলে কর্মীরা স্বায়ত্তশাসন হারাতে পারেন এবং কর্মসন্তুষ্টি কমে যেতে পারে...
১ দিন আগে
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গ্রাহকসেবা সহকারী চালু করেছে মেটা। ‘মেটা বিজনেস এজেন্ট’ নামে পরিচিত এই এআই টুল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গ্রাহকসেবা, বিক্রয় ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ সেবার...
২ দিন আগে
দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে ২৭ জুন পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এবং
২ দিন আগে
গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্প্রসারণে বিনিয়োগের জন্য ৮০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে। স্থানীয় সময় গতকাল সোমবার অ্যালফাবেট জানিয়েছে...
৪ দিন আগে