
বিশ্বের স্মার্টফোন ব্যবহারকারীদের অধিকাংশই অ্যান্ড্রয়েডে অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এই অপারেটিং সিস্টেমে আছে অন্যতম বড় অ্যাপ মার্কেট গুগল প্লে স্টোর। স্মার্টফোনের অ্যাপ মার্কেটের অধিকাংশই তার দখলে। গুগল প্লে স্টোর প্রতিবছর তাদের সেরা অ্যাপ এবং গেমের তালিকা প্রকাশ করে। বিভিন্ন বিভাগে সেরা অ্যাপগুলোকে পুরস্কৃত করা হয়। ইতিমধ্যে ২০২৫ সালের সেরা অ্যাপগুলোর তালিকা প্রকাশ করেছে গুগল।
সেরা অ্যাপ
গুগল প্লেতে সামগ্রিকভাবে এ বছর সেরা নির্বাচিত হয়েছে ‘ফোকাস ফ্রেন্ড হ্যাঙ্ক গ্রিন বাই’ নামের অ্যাপটি। এটি মূলত স্মার্টফোনে আসক্তি কমানো এবং কাজে মনোযোগী করার অ্যাপ। যেকোনো কাজে মনোযোগ ধরে রাখতে সহায়তা করে অ্যাপটি। এর ডেভেলপার হ্যাঙ্ক গ্রিন একজন লেখক। অ্যাপটি ৪ দশমিক ৫ রেটিং পেয়েছে। অ্যাপটি ১ লাখের বেশি ডাউনলোড হয়েছে।
সেরা গেম
এ বছরের সেরা গেম নির্বাচিত হয়েছে ‘পোকেমন টিসিজি পকেট’। জনপ্রিয় গেম পোকেমনের একটি কার্ড গেম এটি। বিশ্বের প্রায় ১৫০টি দেশের খেলোয়াড় আছে গেমটিতে। কার্ড সংগ্রহের আনন্দ ও গেমের বিভিন্ন ধাপ পার করার আনন্দে মাতেন গেমাররা। গুগল প্লেতে কার্ড গেমগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে এটি। একই প্ল্যাটফর্ম থেকে প্রায় ৫ কোটি বার ডাউনলোড হয়েছে পোকেমন টিসিজি পকেট। ৪ দশমিক ৪ রেটিং পেয়েছে দেড় লাখের মতো গেমারের হতে।
সেরা মাল্টি ডিভাইস অ্যাপ
ল্যাপটপ, ট্যাবলেট কিংবা স্মার্টফোন—সব ডিভাইসের একসঙ্গে কাজ করে এমন অ্যাপের মধ্যে সেরা অ্যাপ হয়েছে ‘লুমিনার ফটো এডিটর’। অ্যান্ড্রয়েড ও ক্রোম ওএস উভয় জায়গায় কাজ করে অ্যাপটি। ল্যাপটপ ও স্মার্টফোনে একসঙ্গে একই সময়ে কাজ করা যাবে এটি দিয়ে। অ্যাপটিতে এআই-চালিত বিভিন্ন টুল রয়েছে। এ ছাড়া এর ইন্টারফেস ছবি সম্পাদনা সহজ করে দিয়েছে। তাই এ বছরের সেরা মাল্টি ডিভাইস অ্যাপ নির্বাচিত হয়েছে লুমিনার ফটো এডিটর।’

সেরা মাল্টি ডিভাইস গেম
ডিজনি স্পিডস্টর্ম এ বছরের সেরা মাল্টি ডিভাইস গেম নির্বাচিত হয়েছে। পিসি, ট্যাবলেট বা মোবাইল ফোনে ব্যবহারের জন্য এই গেমটি ডেভেলপ করা হয়েছে। এটি মূলত রেসিং গেম। মাল্টি প্লেয়ারসহ বিভিন্ন ক্যাটাগরিতে খেলা যাবে গেমটি। পিসিতে গেমটি খেলতে ন্যূনতম ৮ জিবি র্যাম ও ৪ কোরের প্রসেসর দরকার হবে। প্লে স্টোরে ১ মিলিয়নের বেশি ডাউনলোড হওয়া এই গেমটি ৪ দশমিক ৫ রেটিং পেয়েছে।
অন্যান্য অ্যাপ
‘বেস্ট ফর ফান’ বিভাগে সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ইনস্টাগ্রামের ‘এডিটস’। প্রতিদিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় অ্যাপ নির্বাচিত হয়েছে ‘ওয়াইজার’। এটি অডিও বুকভিত্তিক অ্যাপ। ডিভাইসভেদে ঘড়ির জন্য সেরা অ্যাপ ‘স্লিপিসোলবিও’। বড় স্ক্রিনের জন্য সেরা ‘গুডনোটস’। গাড়ির জন্য সেরা অ্যাপ ‘সাউন্ড ক্লাউড’। হেডসেটের জন্য সেরা অ্যাপ ‘ক্লাম-স্লিপ’।
অন্যান্য গেম
গল্পের জন্য সেরা গেম নির্বাচিত হয়েছে ডিসকো এলিসিয়াম। বন্ধুদের সঙ্গে খেলার মতো সেরা মাল্টিপ্লেয়ার গেম নির্বাচিত হয়েছে ‘ডাঙ্ক সিটি ডাইনেস্টি’ নামের বাস্কেটবল গেমটি। সেরা ইন্ডি গেম ‘সেনার চ্যান্টস’। আবার কম্পিউটারে গুগল প্লের জন্য সেরা গেম নির্বাচিত হয়েছে ‘ওডিন: ভালহাল্লা রাইজিং’।
সূত্র: গুগল ব্লগ

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জয়গান চলছে কয়েক বছর ধরেই। লক্ষ্য ছিল—এআই মানুষের একঘেয়ে কাজগুলো করে দেবে আর কর্মীরা পাবে বাড়তি অবসর। কিন্তু বাস্তবে ঘটছে ঠিক তার উল্টো।
১৩ ঘণ্টা আগে
এবার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নিষিদ্ধ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে অনলাইনে হয়রানি ও ক্ষতিকর বিষয়বস্তু থেকে সুরক্ষিত রাখতে বিধিনিষেধ আরোপকারী দেশগুলোর তালিকায় সর্বশেষ নাম হিসেবে যুক্ত হলো দেশটি।
২১ ঘণ্টা আগে
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) অর্থনীতিবিদেরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন পর্যন্ত ইউরোপের শ্রমবাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে প্রযুক্তিটি দ্রুত বিকশিত হওয়ায় দীর্ঘ মেয়াদে এর প্রভাব কী হতে পারে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
৪ দিন আগে
সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে।
৫ দিন আগে