এআই চ্যাট বট বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সময় ব্যক্তিগত গোপনীয়তা ও ডেটা সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোন সেবাগুলো আপনার সম্পর্কে বিশেষ করে সংবেদনশীল তথ্য ধারণ করে তা নিয়ে ভাবুন। আপনি যদি সেগুলো ব্যবহার বন্ধ করে দেন, তবে তা মুছে ফেলার চেষ্টা করতে কয়েক মিনিট সময় ব্যয় করুন। এ জন্য যা করবেন—
- সংবেদনশীল তথ্য শেয়ার নয়: চ্যাট বট বা এআই প্ল্যাটফর্মে কখনোই পাসওয়ার্ড, আর্থিক বিবরণী, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, স্বাস্থ্যসংক্রান্ত গোপনীয় তথ্য বা কোনো সংবেদনশীল ব্যক্তিগত ডেটা টাইপ করা বা শেয়ার করা থেকে বিরত থাকুন।
- ডেটা মুছে ফেলার অপশন ব্যবহার করুন: প্ল্যাটফর্মের সেটিংসে গিয়ে চ্যাট হিস্ট্রি বা লগ সংরক্ষণ অপশনটি বন্ধ রাখুন। পাশাপাশি, নিয়মিত বিরতিতে আপনার অ্যাকাউন্ট থেকে পূর্বের চ্যাট ডেটা ম্যানুয়ালি মুছে ফেলার অভ্যাস করুন।
- গোপনীয়তা নীতি পড়ুন: কোনো নতুন প্ল্যাটফর্ম বা অ্যাপ ব্যবহারের আগেই তাদের প্রাইভেসি পলিসি বা গোপনীয়তা নীতি ভালোভাবে পড়ে নিন। এতে স্পষ্ট ধারণা পাবেন যে তারা আপনার ডেটা কীভাবে সংগ্রহ করছে, ব্যবহার করছে কিংবা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেলে সেই ডেটার পরিণতি কী হবে।
- অ্যাকাউন্ট ও কুকিজ ম্যানেজ করুন: প্ল্যাটফর্মে অপ্রয়োজনীয় থার্ড-পার্টি অ্যাপ কানেকশন বা কুকিজের ব্যবহার সীমিত করুন। এ ছাড়া গোপনীয়তা রক্ষায় প্ল্যাটফর্মের পার্সোনালাইজড ডেটা কালেকশন বা ট্র্যাকিং অপশনগুলো নিষ্ক্রিয় করে রাখুন।
সূত্র: সিএনএন










