Ajker Patrika

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে নতুন পর্ষদ নির্বাচিত হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর মাসুদ রুমী এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কুমার বিশ্বজিত রায়।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে নতুন পর্ষদ নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ফল ঘোষণা করেন।

নতুন কমিটিতে আছেন সহসভাপতি গোলাম দস্তগীর তৌহিদ, যুগ্ম সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন, কোষাধ্যক্ষ মাহদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ফারহানা হক নীলা। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কাওছার উদ্দীন ও এনামুল হক মজুমদার।

দায়িত্ব গ্রহণের পর নতুন সভাপতি মাসুদ রুমী সদস্যদের পেশাগত উন্নয়ন ও সুরক্ষায় কাজ করার পাশাপাশি আইসিটি ও টেলিকম খাতের বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত