
ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-কে ব্রিটিশ বামপন্থী রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ের মানহানির মামলা সংক্রান্ত আইনি খরচ পরিশোধের নির্দেশ দিয়েছে ডাবলিনের হাইকোর্ট। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর গ্যালোওয়ের অ্যাকাউন্টকে ‘রাশিয়ার রাষ্ট্র-সম্পর্কিত মিডিয়া’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এর প্রতিবাদে তিনি এক্সের (সাবেক টুইটার) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি বলেন, তার রাজনৈতিক মতামতকে অযৌক্তিকভাবে চিহ্নিত করা হয়েছে, যা তার সম্মানহানির কারণ হয়েছে।
গ্যালোওয়ে বলেন, টুইটারের এই লেবেলিং প্রক্রিয়া নতুন ম্যাকার্থিজমের মতো (অযৌক্তিকভাবে এবং নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের কারণে লোকজনকে চিহ্নিত করা), যা তার জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করেছে। ইলন মাস্ক এক্স কিনে নেওয়ার আগে মামলাটি দায়ের করা হয়েছিল। বর্তমানে এক্স সমস্ত অ্যাকাউন্ট থেকে রাশিয়ার মিডিয়া লেবেল সরিয়ে ফেলেছে। তবে রাশিয়া রাষ্ট্র সমর্থিত মিডিয়া ‘রাশিয়া টুডে’ (আরটি) এবং অন্যান্য রাশিয়ান মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলো যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, রাশিয়ার চ্যানেল আরটি ও স্পুটনিকে একটি অনুষ্ঠান পরিচালনা করতেন গ্যালোওয়ে।
মামলা দায়ের পর দুই বছর ধরে আত্মপক্ষ সমর্থনের যুক্তি পেশ না করায় এক্স এখন গ্যালোওয়ের মানহানির মামলা সংক্রান্ত আইনি খরচ পরিশোধের জন্য বাধ্য। উভয় পক্ষকে ৩০ জানুয়ারির মধ্যে একটি লিখিত হলফনামা আদালতে জমা দিতে বলা হয়েছে।
গ্যালোওয়ের আইনজীবী কেভিন উইন্টার্স বলেছেন, এই মামলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যখন তারা অতীতের কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধতা নির্ধারণ করে এবং এটি নীতির পরিবর্তন এবং নেতৃত্বের পরিবর্তনের প্রেক্ষাপটে আরও জটিল হয়ে ওঠে।
গ্যালোওয়ের টক শো বর্তমানে ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে সম্প্রচারিত হচ্ছে।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
২১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
২১ ঘণ্টা আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে