
অবশেষে আইপ্যাড ব্যবহারকারীদের জন্য আলাদা ইনস্টাগ্রাম অ্যাপ আনল মেটা। গত বুধবার (৩ সেপ্টেম্বর) থেকে বিশ্বব্যাপী উন্মুক্ত হওয়া এই নতুন অ্যাপের মূল কেন্দ্রস্থলে থাকবে ইনস্টাগ্রামের শর্ট-ফর্ম ভিডিও ফিচার রিলস। প্রতিদ্বন্দ্বী টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় জোর দিতে মেটা এমন পদক্ষেপ নিয়েছে।
এত দিন আইপ্যাডে ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য আইফোন সংস্করণকেই বড় করে দেখানো হতো, যার ফলে যেখানে গ্রাফিকস ঝাপসা দেখাত এবং অনেক ফিচারই অনুপস্থিত ছিল। নতুন অ্যাপ সেই অভিজ্ঞতার পরিবর্তন আনবে।
নতুন অ্যাপটি আইপ্যাডওএস ১৫.১ বা তার পরবর্তী সংস্করণ চালিত ডিভাইসে চলবে এবং অ্যাপটি খোলার পর সরাসরি রিলস ফিডে নিয়ে যাবে। ইনস্টাগ্রাম এই অভিজ্ঞতাকে বলছে ‘লিন-ব্যাক এন্টারটেইনমেন্ট’, অর্থাৎ ব্যবহারকারীকে আরামদায়ক উপায়ে বিনোদন দেওয়া হিসেবে অভিহিত করছে।
অ্যাপটি ওপরে রাখা হয়েছে স্টোরিজ, পাশাপাশি এক ট্যাপে মেসেজিংয়ে প্রবেশ করা যাবে। রিলস বর্তমানে ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের সময় ব্যয় করার ২০ শতাংশের বেশি দখল করে আছে। তাই মেটার জন্য রিলস গুরুত্বপূর্ণ এক ফিচার।
নতুন অ্যাপে ফলোয়িং ট্যাব যুক্ত করা হয়েছে, যেখানে দেখা যাবে বিভিন্ন ধরনের কনটেন্ট—যেমন: প্রস্তাবিত পোস্ট, মিউচুয়াল ফলোয়ারের কনটেন্ট এবং টাইমলাইনে সাজানো পোস্ট। ব্যবহারকারীরা চাইলে ফিডের অগ্রাধিকার নিজে ঠিক করতে পারবেন।
অ্যাপের ইন্টারফেসে মাল্টিটাস্কিং লেআউট রয়েছে, যেখানে বার্তাগুলো ও নোটিফিকেশন পাশাপাশি দেখা যাবে এবং ভিডিও প্লেব্যাক বন্ধ না করেই মন্তব্য পড়া বা লেখা যাবে।
অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোরে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। ইনস্টাগ্রাম জানিয়েছে, খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্যও অপটিমাইজড সংস্করণ আনা হবে।
এর আগে মে মাসে প্রথমবারের মতো আইপ্যাডের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাপ আনে মেটা। ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ চালু হলেও এবং এর এক বছর পর প্রথম আইপ্যাড বাজারে আসার পর এত দিন ব্যবহারকারীদের জন্য আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য আলাদা কোনো অ্যাপ ছিল না।
তথ্যসূত্র: রয়টার্স

জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে রুশ সরকার। আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর পরিবর্তে নাগরিকদের রাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
১ দিন আগে
অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে নজরদারি বাড়িয়েছে টেক জায়ান্ট গুগল। বিবিসির প্রতিবেদনে জানা যায়, পরিচয় চুরিতে ব্যবহৃত ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেলে তা গুগলের মাধ্যমে ট্র্যাক করা শিগগিরই সম্ভব হবে।
২ দিন আগে
চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন প্রদর্শনের পরীক্ষা করছে। এই পরীক্ষা চলছে ফ্রি এবং গো সাবস্ক্রিপশন টায়ারে। এই দুই টায়ারই চ্যাটজিপিটির সবচেয়ে সস্তা প্যাকেজ। অনেকের মতে, এটাই হয়তো বিজ্ঞাপনহীন চ্যাটজিপিটির শেষের শুরু।
৩ দিন আগে
কয়েক বছর আগেও এআই নতুন এক প্রযুক্তি হিসেবে ধীরে ধীরে এগোচ্ছিল। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর সবকিছু যেন দ্রুত বদলে যেতে থাকল। মাঝে চীনের ডিপসিক নিয়েও চলল ব্যাপক আলোচনা। খুব অল্প সময়ের মধ্যে এআই পুরো বৈশ্বিক প্রতিযোগিতা হিসেবে গড়ে উঠল।
৩ দিন আগে