
আইফোন ব্যবহারকারীদের জন্য গত সোমবার নতুন আপডেট আইওএস ২৬.০. ১ প্রকাশ করেছে অ্যাপল। এটি কোনো বড় ধরনের আপডেট নয়। তবে আইওএস ২৬ সংস্করণে পাওয়া একাধিক ত্রুটির সমাধান নিয়ে এসেছে এই আপডেট।
অ্যাপলের রিলিজ নোট অনুযায়ী, আইফোন ১৭, আইফোন এয়ার এবং আইফোন ১৭ প্রো মডেলে ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ সমস্যা ছিল। আইওএস ২৬.০. ১ আপডেটে এসব সমস্যা সমাধান করা হয়েছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছিলেন, আইওএস ২৬ ইনস্টলের পর তাদের ফোনে সেলুলার নেটওয়ার্ক সংযোগে সমস্যা দেখা দেয়। এই সমস্যাও এবার সমাধান হয়েছে বলে জানায় অ্যাপল।
এ ছাড়া, নির্দিষ্ট আলোতে তোলা ছবিতে অদ্ভুত ধরনের ‘আর্টিফ্যাক্টস’ দেখা যেত, সেটিও ঠিক করা হয়েছে। অনেক সময় কাস্টম টিন্ট যোগ করলে অ্যাপ আইকন ফাঁকা হয়ে যেত, সেই ত্রুটিও দূর করা হয়েছে। কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে আইওএস ২৬ আপডেটের পর ভয়েসওভার ফিচার কাজ করছিল না। এখন সেই সমস্যাও আর থাকছে না।
তবে এখানেই শেষ নয়। অ্যাপলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আইওএস ২৬.০. ১-এ একাধিক নিরাপত্তা ত্রুটিরও সমাধান করা হয়েছে। এছাড়া, ফ্লোটিং কিবোর্ড নিজে নিজে অবস্থান পরিবর্তন করছিল। এই ত্রুটিও এখন ঠিক করা হয়েছে।
এদিকে, অ্যাপলের পরবর্তী আপডেট আইওএস ২৬.১ বেটা সংস্করণে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টওয়াচের জন্য আরও উন্নত সাপোর্টের ইঙ্গিত পাওয়া গেছে।
আপডেট করবেন যেভাবে
আইফোন ১১ ও পরবর্তী মডেলে এখনই আইওএস ২৬.০. ১ আপডেটটি ডাউনলোড করতে পারবেন। আপডেট করতে যেতে হবে সেটিংস অ্যাপে। এরপর জেনারেল থেকে সফটওয়্যার আপডেট অপশনে যেতে হবে। এরপর ইনস্টল নাও নির্বাচন করলেই আপডেটটি ইনস্টল করা যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ ঘণ্টা আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২ দিন আগে