
গান শোনার জনপ্রিয় অ্যাপ স্পটিফাই ফ্রি ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে। এবার থেকে বিনা মূল্যের ব্যবহারকারীরাও নির্দিষ্ট গান বেছে শুনতে পারবেন। এত দিন তাঁদের শুধু প্লেলিস্ট শাফল করে গান শোনার সুযোগ ছিল এবং গান স্কিপ করার ওপরও ছিল সীমাবদ্ধতা।
স্পটিফাই জানিয়েছে, ব্যবহারকারীরা এখন থেকে নির্দিষ্ট গান সার্চ করে চালাতে পারবেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা গান লিংকও খুলে শুনতে পারবেন। নতুন এই সুবিধাগুলো গতকাল সোমবার থেকে বিশ্বব্যাপী চালু হয়েছে।
স্পটিফাইয়ের মোট ব্যবহারকারীর একটি বড় অংশ—প্রায় ৬০ শতাংশই ফ্রি ব্যবহারকারী। চলতি বছরের জুলাইয়ে প্রতিষ্ঠানটি জানায়, তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬৯৬ মিলিয়ন, যার মধ্যে ২৭৬ মিলিয়ন সাবস্ক্রাইবার (প্রিমিয়াম গ্রাহক)।
তবে ফ্রি ব্যবহারের অভিজ্ঞতা এখনো সীমিত কিছু শর্তে বাধা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে স্পটিফাইয়ের একজন মুখপাত্র জানান, ফ্রি ব্যবহারকারীদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ‘অন ডিমান্ড টাইম’ দেওয়া হবে। এই সময়সীমা অতিক্রম করার পর ব্যবহারকারীদের আগের মতো নির্দিষ্টসংখ্যক গান স্কিপ করার নিয়ম মেনে চলতে হবে।
‘অন ডিমান্ড টাইম’ কতক্ষণ থাকবে—এ বিষয়ে কোনো মন্তব্য করেনি স্পটিফাই।
স্পটিফাইয়ের বিজ্ঞাপন অভিজ্ঞতা ফ্রি ব্যবহারকারীদের জন্য বদলাবে কি না, সে বিষয়েও প্রতিষ্ঠানটি কিছু জানায়নি।
এই পরিবর্তনগুলো আসছে ঠিক তখনই, যখন স্পটিফাইয়ের সবচেয়ে বড় বিজ্ঞাপন মৌসুম শুরু হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জুলাইয়ের আয়ের প্রতিবেদনে জানায়, চতুর্থ প্রান্তিকে তাদের বিজ্ঞাপন আয় সবচেয়ে বেশি হয়, কারণ, ছুটির মৌসুমে বিজ্ঞাপনের চাহিদা বেশি থাকে।
এ ছাড়া জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইয়ের সাবস্ক্রাইবার সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ এবং ফ্রি ব্যবহারকারী ১০ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
চলতি বছরের সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২০ কোটি ইউরো, যা প্রায় ৪৯৫ কোটি মার্কিন ডলার।
গত এক বছরে স্পটিফাইয়ের শেয়ারের দাম বেড়েছে প্রায় ১০৮ শতাংশ।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ ঘণ্টা আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
১ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
১ দিন আগে