
আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসতে এখনো এক বছরের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে অ্যাপলের ওই ফোনের কিছু তথ্য ফাঁস হয়েছে। এসব তথ্য জানাচ্ছে, অ্যাপল এবার তাদের ফোনে আনছে একাধিক যুগান্তকারী পরিবর্তন।
নতুন সিরিজে থাকছে উন্নত ক্যামেরা প্রযুক্তি, আরও পরিশীলিত ডিসপ্লে ডিজাইন এবং অ্যাপলের নিজস্বভাবে তৈরি প্রথম মডেম চিপ। বাহ্যিক দিক থেকে পরিবর্তন খুব বড় না হলেও, ভেতরে (কিছু সফটওয়্যার ও হার্ডওয়্যার) আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স হতে পারে প্রযুক্তিগত দিক থেকে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী সংস্করণ।
ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, আইফোন ১৮ প্রো সিরিজের নকশা আগের আইফোন ১৭ প্রোর মতোই থাকবে। তবে কিছু সূক্ষ্ম পরিবর্তন আসতে পারে। যেমন আংশিক স্বচ্ছ ম্যাগসেফ ব্যাক অংশ, আরও সরু ডায়নামিক আইল্যান্ড এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত আন্ডার-ডিসপ্লে ফেস আইডি প্রযুক্তি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পুরোপুরি ‘নচ-ফ্রি’ বা পিনহোল-স্টাইল ডিজাইন সম্ভবত ২০২৬ সালের পরেই বাজারে আনবে অ্যাপল।
এবার ডিভাইসের ভেতরের প্রযুক্তিতেও বেশ বড়সড় পরিবর্তন আনছে অ্যাপল। নতুন আইফোন ১৮ প্রোতে থাকবে অ্যাপলের এ-২০ প্রো চিপ, যা তৈরি হচ্ছে টিএসএমসির উন্নত ৩ ন্যানোমিটার প্রযুক্তি ও নতুন ‘চিপ-অন-ওয়েফার-অন-সাবস্ট্রেট’ (CoWoS) প্যাকেজিং ব্যবহার করে। এই চিপ মূলত শক্তি সাশ্রয় ও অন-ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পারফরম্যান্স উন্নত করার দিকে জোর দেবে। একই সঙ্গে এতে থাকবে অ্যাপলের নিজস্ব সি-২ মডেম, যা দ্রুততর ডাউনলোড স্পিড, মিনিমাম-ফ্রিকুয়েন্সি ও কোয়ালকমের ওপর নির্ভরতা কমিয়ে দেবে।
সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে ক্যামেরায়। ধারণা করা হচ্ছে, এবার অ্যাপল সনির পরিবর্তে স্যামসাংয়ের তৈরি নতুন তিন স্তরবিশিষ্ট সেন্সর ব্যবহার করবে, যা দ্রুততর রিডআউট, কম নয়েজ এবং উন্নত ডাইনামিক রেঞ্জ দেবে। পাশাপাশি, অ্যাপল পরীক্ষা করছে ডিএসএলআর-স্টাইলের ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম। এর মাধ্যমে ব্যবহারকারীদের হাতে থাকবে আলো নিয়ন্ত্রণের সুযোগ। অর্থাৎ প্রথমবারের মতো ম্যানুয়াল কন্ট্রোল যুক্ত হতে পারে আইফোনের মূল ক্যামেরায়।
এ ছাড়া, নতুন আইফোনে থাকতে পারে পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগ সুবিধা, যা ভবিষ্যতে সেল টাওয়ার ছাড়াই ৫-জি ইন্টারনেট চালু করার পথ খুলে দিতে পারে। ক্যামেরা কন্ট্রোল বাটনেও থাকবে পরিবর্তন। ধারণা করা হচ্ছে, আগের ক্যাপটিভ টাচ (capacitive touch) সিস্টেমের বদলে ব্যবহার করা হতে পারে প্রেসার-সেনসিটিভ বাটন।
এবার অ্যাপল তাদের প্রোডাক্ট লঞ্চ সূচিতেও বড় পরিবর্তন আনতে পারে বলে জানা গেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে একসঙ্গে উন্মোচিত হতে পারে আইফোন ১৮ প্রো সিরিজ ও বহু প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন। অন্যদিকে, আইফোন ১৮ ও ১৮-ই মডেল বাজারে আসতে পারে ২০২৭ সালের মার্চ মাসে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
১৭ ঘণ্টা আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
২ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৩ দিন আগে