এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রযুক্তি বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে তাঁদের শঙ্কার কথা প্রকাশ করছেন। সম্প্রতি, ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টন এই প্রযুক্তিতে নিজের অবদান নিয়ে অনুশোচনায় ভোগার কথা জানান। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারটিতে এই প্রযুক্তি নিয়ে নিজের শঙ্কার কথাও জানিয়েছিলেন তিনি। এবার এআই নিয়ে নিজের শঙ্কার কথা জানালেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তাঁর মতে, এআইয়ের বানানো স্ক্যাম ও ভুল তথ্য মানুষের পক্ষে ধরতে পারা বেশ কঠিন হবে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওজনিয়াক বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন স্ক্যাম ও ভুল তথ্য তৈরি করবে— যা ধরতে পারা কঠিন হবে। ওজনিয়াক জানান, তাঁর ভয়— প্রযুক্তিটি খারাপ মানুষের হাতে ব্যবহৃত হবে। এআই দিয়ে তৈরি কনটেন্ট পরিষ্কারভাবে লেবেল করা উচিত, এবং এই খাতে নিয়ন্ত্রণ প্রয়োজন।’
মিস্টার ওজনিয়াক প্রযুক্তি জগতে ‘ওজ’ নামে বেশি পরিচিত। তিনি স্টিভ জবসের সঙ্গে অ্যাপল প্রতিষ্ঠার পাশাপাশি প্রথম অ্যাপল কম্পিউটারও তিনি আবিষ্কার করেছিলেন। বিবিসির প্রযুক্তি সম্পাদক জো ক্লেইনম্যানের সঙ্গে কথা বলার সময় তিনি এআইয়ের সুবিধা এবং এটি নিয়ে তার উদ্বেগ— উভয় বিষয় নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, ‘যারা নিজের পরিচয় নিয়ে প্রতারণা করতে চান, তাঁরা চাইলেই বুদ্ধিমান এআই ব্যবহার করতে পারছেন।’
ধারণা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই শক্তিশালী ও ক্ষমতাধর হবে যে এটি ভবিষ্যতে মানবসভ্যতার জন্য বিপদ ডেকে আনবে। ইলন মাস্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের একটি দল এ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে গত মার্চে একটি খোলা চিঠি দেন।
অলাভজনক সংস্থা ‘ফিউচার অব লাইফ ইনস্টিটিউট’-এর জারি করা খোলা চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সমাজ ও মানবতার ওপর সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এ ছাড়া, আসন্ন এআই প্রযুক্তিকে প্রশিক্ষণ দেওয়া যাতে আগামী ছয় মাস বন্ধ রাখার কথাও বলা হয় এতে। চিঠিটিতে সাক্ষর করেন। এই খোলা চিঠিতে ১ হাজার জনেরও বেশি ব্যক্তি স্বাক্ষর করেন, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য টুইটার ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক ও স্ট্যাবিলিটি এআই সিইও এমাদ মোস্তাক।
এআই মানুষের জায়গা দখল করবে— এমনটা ওজনিয়াক ভাবেন না। কারণ হিসেবে তিনি এআইয়ের আবেগের অভাবের কথা তুলে ধরেন। তবে তিনি সতর্ক করে বলেন, খারাপ উদ্দেশ্য আছে এমন মানুষদের আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলবে এআই, কারণ চ্যাটজিপিটি এর মতো প্রোগ্রামগুলো এমন লেখা তৈরি করতে পারে যা ‘খুব বুদ্ধিমান শোনায়’।
তিনি মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কোনো কনটেন্ট ও সেগুলো কোনো পাবলিক প্ল্যাটফর্মে পোস্ট করার দায় পোস্টকারীরই। এআই দ্বারা তৈরি যে কোনো কিছুর দায় একজন মানুষকেই নিতে হবে।

নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৬ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
১ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
১ দিন আগে
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
২ দিন আগে