
প্রযুক্তি জগতে নতুন চমক নিয়ে এসেছে ওপেনএআইয়ের সাবেক প্রধান বিজ্ঞানী ইলিয়া সুটস্কেভারের প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ ‘সেফ সুপারইনটেলিজেন্স’ (এসএসআই)। সাম্প্রতিক এক রাউন্ড অর্থায়নে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩২ বিলিয়ন ডলার। এবার শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে স্টার্টআপটিতে বিনিয়োগ করছে গুগলের মূল কোম্পানি আলফাবেট ও গ্রাফিক্স চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এই অর্থায়নের মাধ্যমে বড় প্রযুক্তি কোম্পানি ও অবকাঠামোগত সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কৌশলগত বিনিয়োগে আগ্রহ প্রকাশ পায়। এসব বিনিয়োগ মূলত সেই সব স্টার্টআপ ঘিরে, যারা উন্নত এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে। আর এই প্রযুক্তির জন্য প্রয়োজন বিশাল পরিমাণ কম্পিউটিং ক্ষমতা।
তবে নিজস্ব এআই মডেল থাকা সত্ত্বেও সম্প্রতি এসএসআইকে তাদের নিজস্ব তৈরি টেনসর প্রসেসিং ইউনিটস (টিপিইউ) সরবরাহের চুক্তি ঘোষণা করেছে আলফাবেটের ক্লাউড কম্পিউটিং বিভাগ। এটি গুগলের নিজস্ব এআই চিপ, যা মূলত এআই গবেষণার জন্য ব্যবহৃত হয়।
সূত্রের বরাতে জানা গেছে, বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রিনওক্সের নেতৃত্বে অর্থায়নের রাউন্ডের মাধ্যমে সম্প্রতি এসএসআইয়ের বাজারমূল্য দাঁড়িয়েছে ৩২ বিলিয়ন মার্কিন ডলারে। ইলিয়া সুটস্কেভারের এআই প্রযুক্তি বিকাশে ভবিষ্যতের দিকনির্দেশনা সঠিকভাবে নির্ধারণ করার দক্ষতার কারণে প্রতিষ্ঠানটি দ্রুতই নজরকাড়া এআই মডেল গবেষণাকেন্দ্রিক স্টার্টআপ হিসেবে পরিচিতি পেয়েছে।
বিনিয়োগের নির্দিষ্ট পরিমাণ বা শর্ত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আলফাবেট, এনভিডিয়া ও এসএসআই।
স্টার্টআপটির সঙ্গে চুক্তির দায়িত্বে থাকা গুগলের ব্যবস্থাপনা পরিচালক ড্যারেন মাওরি বলেন, প্রথম দিকে গুগল তার নিজস্ব তৈরি টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) কেবল নিজেদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সংরক্ষিত রেখেছিল। তবে সম্প্রতি এসএসআইয়ের সঙ্গে যে চিপ সরবরাহের চুক্তি হয়েছে, তা গুগলের বড় পরিকল্পনারই অংশ। এর মাধ্যমে তাদের প্রযুক্তি আরও বেশি বাইরের গ্রাহকদের কাছে বিক্রি করতে চায় গুগল।
তিনি আরও বলেন, ‘এসব এআই মডেল নির্মাতার সঙ্গে কাজ করার ফলে মূল আকর্ষণের কেন্দ্র আমাদের দিকে দ্রুত সরে আসছে।’
এআই ডেভেলপাররা এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহারেই বেশি অভ্যস্ত। এজন্য এআই চিপের বাজারে ৮০ শতাংশেরও বেশি অংশ দখল করেছে এনভিডিয়া।
তবে দুটি সূত্র জানিয়েছে, এসএসআই এখন পর্যন্ত তাদের এআই গবেষণা ও উন্নয়নের জন্য মূলত গুগলের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) ব্যবহার করছে, জিপিইউ নয়।
গুগল তাদের ক্লাউড সেবায় এনভিডিয়ার জিপিইউ এবং নিজেদের তৈরি টিপিইউ উভয় ধরনের চিপই ব্যবহার করে। গুগলের নিজস্ব চিপগুলো বিশেষভাবে নির্দিষ্ট এআই কাজের জন্য তৈরি, যা সাধারণ জিপিইউর তুলনায় অধিক কার্যকর ও দক্ষ।
এই টিপিইউ চিপ ব্যবহার করে ইতিমধ্যে বৃহৎ পরিসরের এআই মডেল তৈরি করছে অ্যাপল এবং ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিক। এ ছাড়া প্রতিষ্ঠানটি গুগল ও আমাজনের কাছ থেকে বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন পেয়েছে।
গুগল ও এনভিডিয়া এখন একটি নতুন চ্যালেঞ্জারের সম্মুখীন। কারণ আমাজন, নিজস্ব প্রসেসর—ট্রেইনিয়াম ও ইনফেরেন্টিয়া তৈরি করছে। ২০২৩ সালে আমাজন জানায়, অ্যানথ্রপিক তাদের প্রযুক্তি চিপগুলো ব্যবহার করবে। গত ডিসেম্বরে প্রযুক্তি জায়ান্টটি জানায়, অ্যানথ্রপিক হবে তাদের প্রথম গ্রাহক, যারা আমাজনের হাজার হাজার চিপের বিশাল সুপারকম্পিউটার ব্যবহার করবে।
এই অবস্থায় অ্যানথ্রপিক তাদের এআই প্রযুক্তি উন্নয়নের জন্য গুগলের টিপিইউ ব্যবহার চালিয়ে যাচ্ছে এবং গুগলের চিপে খরচ কমায়নি।
এআই স্টার্টআপগুলোতে ব্যাপক বিনিয়োগ করা বড় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ, অ্যামাজন ও গুগল উভয়ই অ্যানথ্রপিকে বিনিয়োগ করেছে। এ ছাড়া মাইক্রোসফট ওপেনএআইতে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে। এদিকে ওপেনএআই ও ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআইকে সমর্থন দিচ্ছে এনভিডিয়া।

আবারও ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদ ৬৫ বিলিয়ন ডলার বেড়ে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিন মাসের মধ্যে এই প্রথম ৫৫ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তার সম্পদের অঙ্ক ১৩ সংখ্যায় পৌঁছাল।
৬ ঘণ্টা আগে
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে হরহামেশা ভেসে ওঠে নিখুঁত ও আকর্ষণীয় চেহারার তরুণ-তরুণী। শুধু তা-ই নয়, অসম্ভব পেশিবহুল অ্যাথলেটদের ছবিও আমাদের অনেক সময় অবাক করে দেয়। প্রথম দর্শনে অনেককে দেখে সাধারণ মানুষ মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
৯ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কোনো নির্দিষ্ট গণ্ডিতে থেমে নেই। ভ্রমণ পরিকল্পনা করিয়ে নেওয়া থেকে শুরু করে গবেষণার কাজ—সব ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে বহুমাত্রিকভাবে। চিকিৎসাবিজ্ঞানে এআইয়ের ব্যবহারও নতুন নয়। যা এখন চিকিৎসকদের প্রেসক্রিপশন প্যাড ও রোগীদের ডিজিটাল পর্দা পর্যন্ত পৌঁছে গেছে।
৯ ঘণ্টা আগে
শহুরে জীবনে নীরবতা এখন সোনার হরিণ। বাসার বাইরে গাড়ির হর্ন, নির্মাণকাজের শব্দ, রাস্তায় মানুষের কোলাহল—সব মিলিয়ে দিনের ব্যস্ততা শেষ হওয়ার পরও শব্দ থেকে মুক্তি মেলে না। অথচ ঘুম, বিশ্রাম কিংবা মনোযোগ দিয়ে কাজ করার জন্য প্রয়োজন নীরবতা।
৯ ঘণ্টা আগে