
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
এক ব্লগ পোস্টে মেটা জানায়, ইইউর নতুন ‘ট্রান্সপারেন্সি অ্যান্ড টার্গেটিং অব পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং’ নিয়মের জটিলতা ও আইনি অনিশ্চয়তা এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ।
নতুন নিয়ম অনুযায়ী, রাজনৈতিক বিজ্ঞাপনদাতাদের জানাতে হবে—কে বিজ্ঞাপনটির অর্থায়ন করেছে, সেটি কোন প্রচারণা, গণভোট বা আইন প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং কীভাবে সেটি নির্দিষ্ট ব্যবহারকারীদের সামনে পৌঁছানো হয়েছে। এসব তথ্য একটি উন্মুক্ত ডেটাবেইসে সংরক্ষণ করতে হবে। বিজ্ঞাপন লক্ষ্যকরণে কঠোর নিয়ন্ত্রণও আরোপ করা হয়েছে।
মেটা বলেছে, এসব নিয়ম তাদের বিদ্যমান প্রক্রিয়া ও ব্যবস্থায় ‘অতিরিক্ত জটিলতা’ এবং ‘আইনি অনিশ্চয়তা’ তৈরি করেছে, যা প্ল্যাটফর্ম ও বিজ্ঞাপনদাতাদের জন্য অসহনীয় পরিস্থিতির জন্ম দিচ্ছে।
কোম্পানিটি বলে, ‘এই নিয়মগুলো আমাদের ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক বিজ্ঞাপন চালানোর প্রক্রিয়াকে অকার্যকর করে তুলেছে।’
ইতিমধ্যেই একই ধরনের ঘোষণা দিয়েছে গুগলও। তারা আগেই বলেছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে ইইউতে তারা রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে।
ইইউর নতুন আইন ১০ অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে। নিয়ম ভঙ্গ করলে যে কোনো কোম্পানিকে তাদের বার্ষিক বৈশ্বিক আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে।
তবে মেটা নিশ্চিত করেছে, এই সিদ্ধান্ত ইইউর ব্যবহারকারীদের রাজনৈতিক আলোচনা করতে বা রাজনীতিবিদ, প্রার্থী ও সরকারি কর্মকর্তাদের নিজ উদ্যোগে রাজনৈতিক বিষয়বস্তু প্রকাশ করতে বাধা দেবে না।
ব্লগ পোস্টে বলা হয়, ‘তারা শুধুমাত্র অর্থ খরচ করে এসব কনটেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে না।’
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল নিরাপত্তা ও নাগরিকদের গোপনতা রক্ষায় নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলোর মধ্যে এটি অন্যতম। তবে এসব কঠোর নিয়ম প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
তথ্যসূত্র: এপি

ওপেনএআই তাদের কিছু উন্নত এআই মডেলকে একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত পরীক্ষামূলক ব্যবস্থার মধ্যে রেখে পরীক্ষা করছিল। কিন্তু পরীক্ষার সময় ওই এআই মডেলগুলো সেই নির্ধারিত সীমার বাইরে গিয়ে সাইবার হামলা চালানোর মতো ঘটনা ঘটিয়েছে।
১২ ঘণ্টা আগে
সিকিউরিটি টেস্টের বা নিরাপত্তা পরীক্ষা সময় নিজেদের অত্যন্ত উন্নত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এরপর সেই এআই মডেলগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি স্টার্টআপ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি নিজেই।
২ দিন আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের আইনপ্রণেতারা। গতকাল মঙ্গলবার এই ভোট গ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য এমন বয়সসীমা নির্ধারণ করল ফ্রান্স।
২ দিন আগে
২০১৬ সালের কথা। দেশের গমচাষিরা হয়তো এখনো ভুলে যেতে পারেননি সেই দুঃস্বপ্নের কথা। একদিন সকালে তাঁরা খেতে গিয়ে দেখতে পেলেন, সবুজ-সোনালি শিষগুলো রাতারাতি সাদা হয়ে গেছে। প্রথমে কেউ বুঝতেই পারেননি কী হয়েছে। পরে জানা গেল, এশিয়ার মাটিতে এই প্রথম হানা দিয়েছে গমের ব্লাস্ট রোগ।
৩ দিন আগে