অতিরিক্ত কার্বন নিঃসরণে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবীর বায়ুমণ্ডল। এতে নিশ্চিতভাবেই হুমকির মুখে পড়বে ভবিষ্যৎ প্রজন্ম। কারণ, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশই বাসযোগ্যতা হারাচ্ছে পৃথিবী। তাই কার্বন নিঃসরণ কমাতে বিশ্বব্যাপী বেশ জোরেশোরেই আওয়াজ উঠছে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর। কিছু দেশে তেলনির্ভর গাড়ির ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতি মোকাবিলায় বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে বহু দেশ ও শহরে জ্বালানি তেলনির্ভর গাড়ি নিষিদ্ধ হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অনেক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। এই দলে রয়েছে বিএমডব্লিউ।
বৈশ্বিক উষ্ণতা কমাতে ২০৩৫ সালের মধ্যে ইউরোপজুড়ে তেলনির্ভর গাড়ির বদলে বৈদ্যুতিক গাড়ি চালুর লক্ষ্য নির্ধারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এরপরই ইউরোপে তেলনির্ভর গাড়ির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে তারা। এ অবস্থায় বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএমডব্লিউ।
বিএমডব্লিউর প্রধান নির্বাহী অলিভার জিপসে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ২০৩০ সালের মধ্যে কোম্পানিটি তেলনির্ভর গাড়ির নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত আছে। কারণ, তারা এখন জোর দিচ্ছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে। স্টুটগার্টের কাছে নুর্টিংজেন শহরে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা নিজেদের পরিবর্তন করতে যাচ্ছি। তাই ভবিষ্যতে কোনো দেশ, শহর বা অঞ্চলের তেলনির্ভর গাড়ির ওপর নিষেধাজ্ঞা দিলে, তা মোকাবিলায় আমরা প্রস্তুত।’
তবে কবে সত্যিকার অর্থেই তেলনির্ভর গাড়ির উৎপাদন তারা বন্ধ করবে, সে তারিখ এখনো জানায়নি বিএমডব্লিউ। যদিও তারা দাবি করছে, ২০৩০ সালের মধ্যেই তাদের উৎপাদিত ৫০ শতাংশ গাড়ির ইঞ্জিন হবে বৈদ্যুতিক।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৯ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
ড. তিতুমীর বলেন, প্রযুক্তিগত সহযোগিতা যেন নাগরিক সেবার মান বাড়ায় এবং দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাস্তবায়নযোগ্য প্রকল্প, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ করতে তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
১৪ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে বিশ্বজুড়ে এর ব্যবহারের ধরন পর্যালোচনা করলে একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দুটি ভিন্ন জরিপের দিকে নজর দিলে কোথাও ব্যবহারকারীর সংখ্যা, আবার কোথাও স্ক্রিনের সামনে কাটানো সময়ের অবিশ্বাস্য পার্থক্য চোখে পড়ে।
১৮ ঘণ্টা আগে