
চ্যাটজিপিটি নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগল সম্প্রতি চ্যাটবট ‘বার্ড’ নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর আগে নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এরই ধারাবাহিকতায় গত কয়েক দিনে ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন বাইদুসহ অন্তত পাঁচটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরির ঘোষণা দিয়েছে।
সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, আলিবাবার একজন মুখপাত্র জানিয়েছেন, অভ্যন্তরীণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে বাইদু জানিয়েছে, আগামী মার্চে ‘এরনি বট’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। ওপেন এআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ উন্মুক্ত হওয়ার পর থেকেই নিজেদের চ্যাটবট তৈরির কাজ শুরু করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
সম্প্রতি নিজেদের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টেও একই প্রযুক্তি যুক্ত করার কাজ শুরু করেছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, আগামী মার্চেই এ নিয়ে ঘোষণা আসতে পারে। তবে ব্যবহারকারীদের পর্যায়ে এই সুবিধা আসতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে সক্ষম। নিজ থেকে ই-মেইল, নিবন্ধ বা কবিতাও লিখতে পারে এই চ্যাটবট। ফলে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত হলে ব্যবহারকারীরা সরাসরি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।
সম্প্রতি ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান কর্তৃক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) কোডিং অ্যাসিস্ট্যান্ট ‘কার্সর’-এর (Cursor) মূল প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ার’ (Anysphere) অধিগ্রহণের খবর চাউর হয়েছে। প্রায় ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) মার্কিন ডলারের এই বিশাল চুক্তির পর রাতারাতি বিশ্ব...
১ দিন আগে
শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের জের ধরে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে এই ধরনের কঠোর আইন চালু করলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি।
১ দিন আগে
বিশ্বব্যাপী মেমোরি চিপের দাম দ্রুত বেড়ে যাওয়ায় নিজেদের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি ‘এড়ানো সম্ভব নয়।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে...
২ দিন আগে
বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম জায়ান্ট ফক্স করপোরেশন জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম রোকু (Roku)-কে ২২ বিলিয়ন (২,২০০ কোটি) মার্কিন ডলারে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মেগা চুক্তির কথা জানানো হয়।
৪ দিন আগে