সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকাজুড়ে লোহিত সাগরের তীরে গড়ে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী নগর প্রকল্প নিওম। এই শহরে যাত্রী পরিবহন করবে প্রায় দূষণমুক্ত বিদ্যুৎচালিত জাহাজ। হাইড্রোফয়েল প্রযুক্তির এই জাহাজ পানির ওপর প্রায় ‘উড়ন্ত’ অবস্থায় চলাচল করে।
এই জাহাজে কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহার হয় না। ফলে অল্প পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। ‘ক্যান্ডেলা পি–১২’ নামে এই হাইড্রোফয়েল জাহাজ বানায় সুইডিশ কোম্পানি ক্যান্ডেলা। টেকসই সামুদ্রিক পরিবহনের লক্ষ্যে নতুন পদক্ষেপটি নেওয়া হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন এসব তথ্য জানা যায়।
‘ক্যান্ডেলা পি–১২’ জাহাজগুলো নিওম–এর পরিকল্পিত জলপথ নেটওয়ার্কে সেবা দেবে। ক্যান্ডেলার ইতিহাসে এই অর্ডারটি সবচেয়ে বড়। কোম্পানির সিইও গাস্টাভ হ্যাসেলসকগ বলেছেন, ‘পি–১২ জাহাজটি শূন্য-নির্গমন পরিবহন ব্যবস্থা হিসেবে তৈরি করা হয়েছে, যা প্রচলিত জাহাজের তুলনায় পরিবেশবান্ধব।’
২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে ক্যান্ডেলা পি–১২ স্টকহোমের পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে আত্মপ্রকাশ করবে। এটি দ্রুততম ও দীর্ঘতম পরিসরের বৈদ্যুতিক যাত্রীবাহী জাহাজ হিসেবে পরিচিত। কম্পিউটার নিয়ন্ত্রিত পানির নিচের পাখা বা হাইড্রোফয়েল ব্যবহার করার হয়েছে। তাই জাহাজগুলো প্রচলিত জাহাজের তুলনায় ৮০ শতাংশ কম শক্তি ব্যবহার করে।
হ্যাসেলসকগ বলেন, ‘প্রচলিত বড়, ধীর ও শক্তি অপচয়কারী জাহাজের তুলনায়, ক্যান্ডেলা পি১২ ছোট এবং দ্রুত চলে। ফলে জাহাজটি দিয়ে কম সময়ে বেশি বেশি যাত্রার সুযোগ দেয় এবং যাত্রীদের জন্য দ্রুত যাত্রা নিশ্চিত করে।’
জাহাজটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ নটস ও একবার চার্জে ২ ঘণ্টারও বেশি চলতে পারে। নিওমের উচ্চাকাঙ্ক্ষী শহর পরিকল্পনায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্টকহোমের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠানের পর্যবেক্ষণে দেখা গেছে যে, একটি পি–১২ জাহাজের জীবনকালে ৯৭.৫ শতাংশ কম কার্বন ডাই অক্সাইড নির্গমন করবে, যা প্রচলিত ডিজেল জাহাজের তুলনায় অনেক কম। এটি নিওমের টেকসই শহুরে তৈরির লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ।
হাইড্রোফয়েল প্রযুক্তি যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক হবে।
হ্যাসেলসকগ আরও বলেন, ‘যাত্রীরা লাল সাগরের ওপর মসৃণভাবে উড়বে। কারণ পি–১২ এর ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম প্রতি সেকেন্ডে ১০০ বার জাহাজের ভারসাম্য বজায় রাখবে, বাতাস ও ঢেউয়ের স্থিতিশীলতা নিশ্চিত করবে।
এ ছাড়া বৈদ্যুতিক ক্যান্ডেলা সি–পিওডি মোটরগুলো যা পানির নিচের পডের ভেতরে (পানির নিচে বা বাতাসে চলাচলকারী ছোট ইউনিট যা যন্ত্রাংশ বা প্রযুক্তি ধারণ করে) থাকবে। ফলে এটি কম শব্দ তৈরি করে এবং সামুদ্রিক জীববৈচিত্র্যকে কম প্রভাবিত করে।
২০২৫ ও ২০২৬ সালের শুরুর দিকে প্রথম আটটি জাহাজের সরবরাহ করা হবে।
চলতি বছরের শুরুতে এক প্রতিবেদনে আল অ্যারাবিয়া ইংলিশ বলছে, নিওম বিশাল ব্যবসা ও পর্যটন প্রকল্পের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে ১ লাখ ৪০ হাজারেরও বেশি নির্মাণকর্মী সাইটের মূল অঞ্চলগুলো উন্নয়নে নিয়োজিত রয়েছে। নতুন পরিবহন ব্যবস্থা, স্বয়ংক্রিয় গাড়ি এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
গত মে মাসে প্রকল্পটির একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে বিশাল আকারের নির্মাণকাজের দৃশ্য দেখা যায় এবং গত এক বছরে কাজের জন্য নিয়োজিত কর্মী সংখ্যা দ্বিগুণ হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে ইন্টারনেট ব্যবহারের ধরন। সার্চ ইঞ্জিন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটা—সবখানেই এখন এআই-এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বলছে, মানুষের অনলাইন অনুসন্ধানের ধরন বদলে যাওয়ায় তাদেরও সার্চ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হচ্ছে।
১ দিন আগে
জাপানে প্রবীণ নারীদের একটি উল্লেখযোগ্য অংশ পারিবারিক বা সম্পর্কের টানাপোড়েনের মতো সংবেদনশীল বিষয়ে মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর পরামর্শ নিতে বেশি পছন্দ করছেন। সম্প্রতি দেশটিতে পরিচালিত এক নতুন জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এটিকে মানুষের মানসিক সাহচর্য ও কাউন্সেলিংয়ের ক্ষেত্রে...
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা করতে পারবেন। রকেট তৈরির পাশাপাশি ‘স্টারলিংক’ নামের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে থাকে...
৫ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলার তোড়জোড় করছিলেন সিঙ্গাপুরের মেটা অফিসের এক কর্মী। হঠাৎ ইনবক্সে টুং করে শব্দ। সময় তখন ভোর ৪টা। ই-মেইলে লেখা—‘কোম্পানিতে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই।’
৬ দিন আগে