চলতি বছরের শুরুতে ৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়াল্ট ডিজনি লিমিটেড। ঘোষণা অনুযায়ী এবার ছাঁটাই শুরু করেছে প্রতিষ্ঠানটি। ছাঁটাইয়ের অংশ হিসেবে মেটাভার্স বিভাগ ছাঁটাই করে ডিজনি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (২৭ মার্চ) থেকে ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে ডিজনি। বিগত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশের পরে কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। গত ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব ইগার বলেছিলেন, ‘আমি খুব সহজে এই সিদ্ধান্ত নিচ্ছি তা নয়, বিশ্বব্যাপী আমাদের কর্মীদের প্রতিভা এবং উৎসর্গকে আমি সম্মান ও প্রশংসা জানাই।’
মেটাভার্স এখনো মূলধারায় যেতে অনেক বছর বাকি, যা অনেক বড় প্রযুক্তি কোম্পানিকে হতাশ করেছে। অক্যুলাস হেডসেটে মেটার বিলিয়ন বিলিয়ন খরচ করা এবং মেটাভার্স তৈরি করা সত্ত্বেও ব্যবহারকারীর চাহিদা কম এবং গেমিং ছাড়া অন্য কিছুর জন্য কীভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করবেন তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। ফলে এতে বিনিয়োগে আগ্রহ পাচ্ছে না বড় প্রতিষ্ঠানগুলো। যার একটি নমুনা— ডিজনির পুরো মেটাভার্স বিভাগ ছাঁটাই।
২০২১ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক এই প্রতিষ্ঠানে ১ লাখ ৯০ হাজার কর্মী ছিল। ওয়াল্ট ডিজনির স্ট্রিমিং সার্ভিস বিগত বছরের শেষ দিক থেকে প্রথমবারের মতো গ্রাহক হারানো শুরু করে। যার প্রভাব পড়ে প্রতিষ্ঠানের মুনাফায়। ইগার জানিয়েছেন, প্রথম দফায় চাকরি হারানো কর্মীদের আগামী চার দিনের মধ্যে এ ব্যাপারে অবহিত করা হবে।
গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। এদিকে কয়েক মাস না পেরোতেই আবারও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় মেটা। মোট ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ছাঁটাই ছাড়াও নতুন করে নিয়োগও কমানোর সিদ্ধান্ত নেয় মেটা। ছাঁটাইয়ের ঘোষণার পরপরই বাড়ে মেটার স্টকের দাম।
সম্প্রতি ৭০০ কর্মী ছাঁটাই করে মাইক্রোসফট। সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের বেলভিউ ও রেডমন্ডের অফিস থেকে ৫৫৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ফলে মাইক্রোসফটে ছাঁটাই হওয়া মোট কর্মীর সংখ্যা এখন ২৭০০। কোম্পানির তথ্যানুসারে, গত জুন পর্যন্ত মাইক্রোসফটে মোট কর্মী ছিল ২ লাখ ২১ হাজার জন। এদের মধ্যে ১ লাখ ২২ হাজার জন যুক্তরাষ্ট্রে ও বাকি ৯৯ হাজার জন বিশ্বজুড়ে কাজ করছে। মোট কর্মীর প্রায় ৫ শতাংশ বা প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে মাইক্রোসফট।

জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়তা নেওয়ার সম্ভাব্য চেষ্টা শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ বলা হয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে এমন কিছু কর্মকাণ্ড শনাক্ত করা হয়েছে, যা জৈব
১ দিন আগে
আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
১ দিন আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
২ দিন আগে