
টিকটকে ভিডিও শেয়ার করা এখন অনেকের জন্য দৈনন্দিন একটি বিষয়। তবে ভিডিও কে দেখতে পারবে, কারা আপনার পোস্টে কমেন্ট করতে পারবে—এসব নিয়ন্ত্রণ করে আপনার অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস। পাবলিক না প্রাইভেট—দুটি ছোট অপশনের মধ্যে লুকিয়ে থাকে বড় ধরনের গোপনীয়তার বিষয়। অনেকে এখনো পরিষ্কার জানেন না, তাঁদের অ্যাকাউন্ট পাবলিক না প্রাইভেট রাখা উচিত। বিশেষ করে, যাঁরা এ প্ল্যাটফর্মে নতুন।
প্রাইভেট অ্যাকাউন্ট ও পাবলিক অ্যাকাউন্টের ফিচারগুলো বিভিন্ন হয়। তাই নিজের অ্যাকাউন্ট প্রাইভেট নাকি পাবলিক করবেন—সে সিদ্ধান্ত নেওয়ার আগে দুই ধরনের অ্যাকাউন্টের সুবিধা ও সীমাবদ্ধতাগুলো জেনে নেওয়া দরকার।
প্রাইভেট অ্যাকাউন্ট
আপনি যদি প্রাইভেট অ্যাকাউন্ট নির্বাচন করেন, তাহলে আপনাকে অনুমোদন দিতে হবে কারা—
প্রাইভেট অ্যাকাউন্টে—
পাবলিক অ্যাকাউন্ট
টিকটকের অ্যাকাউন্ট পাবলিক হলে আপনার পোস্ট—
আপনার প্রাইভেসি সেটিংসের ওপর ভিত্তি করে অন্যরা আপনার ভিডিও ডাউনলোড, ডুয়েট ও স্টিচ করতে পারবে। এ ছাড়া আপনার কনটেন্ট সার্চ ইঞ্জিন, ব্লগ, সোশ্যাল মিডিয়া পোস্ট ও নিউজ সাইটেও দেখা যেতে পারে।
প্রাইভেট ও পাবলিক অ্যাকাউন্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য—
তবে আপনি ভিডিওর সেটিংস আলাদাভাবে পরিবর্তন করে পোস্ট কারা দেখতে পারবে—তা নিয়ন্ত্রণ করতে পারেন এবং নির্দিষ্ট শ্রোতাদের জন্য সীমাবদ্ধ করতে পারেন।
টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করবেন যেভাবে
টিকটক অ্যাকাউন্ট ডিফল্টভাবে পাবলিক থাকে। সেটি সহজেই প্রাইভেট করা যায়—
১. টিকটক অ্যাপ খুলে নিচে প্রোফাইলে ট্যাপ করুন।
২. ওপরের বাম দিকের মেনু (☰) বাটনে ক্লিক করুন।
৩. এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ট্যাপ করুন।
৪. এরপর প্রাইভেসি অপশনে প্রবেশ করুন।
৪. সবশেষে প্রাইভেট অ্যাকাউন্টের পাশে টগল বাটনটি অফ করুন।

প্রযুক্তির ছোঁয়ায় কলমও এখন স্মার্ট হচ্ছে। কলম দিয়ে খাতায় লেখা সংরক্ষণের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সংরক্ষণ করা যাবে। তেমন কিছু স্মার্ট পেন আছে বাজারে।
৩ ঘণ্টা আগে
বর্তমান সময়ের কিশোর-কিশোরীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। তবে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে সন্তান এবং অভিভাবকদের মধ্যে বিশাল এক মানসিক ও তথ্যগত দূরত্ব তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
একটা সময় ছিল, যখন রোবট ব্যবহার করা হতো শুধু কাজের গতি বাড়ানোর জন্য। কিন্তু ২০২৬ সালে দাঁড়িয়ে জাপানের জন্য এটি আর বিলাসিতা নয়, বরং শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রধান হাতিয়ার। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের লক্ষ্য হলো, ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী ফিজিক্যাল এআই খাতের ৩০ শতাংশ...
৪ ঘণ্টা আগে
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৬ কে’ স্মার্টফোনটি অত্যাধুনিক এআই প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি। অপো এ৬কে ফোনের প্রধান আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা।
২ দিন আগে