আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনার খবর এবার চাউর হলো। কারণ সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, অ্যাপলের আইফোন ব্যবহারকারী ছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানও এই একই ধরনের হ্যাকিংয়ের আওতায় ছিল।
রয়টার্সের এই প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াড্রিম নামের এক ইসরায়েলি সংস্থা পাঁচ বছরেরও বেশি সময় ধরে আইফোন হ্যাক করে আসছে। এ ক্ষেত্রে তারা আইফোনের মাইক্রোফোন, ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীদের রিয়েল টাইমে কলগুলো পর্যবেক্ষণ করে।
কোয়াড্রিমের এই ফ্ল্যাগশিপ পণ্যটির নাম ছিল রেইজিন। এই রেইজিন ব্যবহারকারীদের অজান্তেই যেকোনো আইফোনের নিয়ন্ত্রণ নিতে পারে। এরপর আইফোনে থাকা ইমেইল, ফটো ছাড়াও হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো অ্যান্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা পরিষেবাগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে রেইজিন।
এর আগে ২০১৬ সাল থেকে আরেক ইসরায়েলি সাইবার আর্মস ফার্ম এনএসও গ্রুপের পেগাসাস আইফোন হ্যাক করার খবর বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।
এনএসও এবং কোয়াড্রিম এই দুই ইসরায়েলি একই রকম হ্যাকিং পদ্ধতি ফোর্সড এন্ট্রি ব্যবহার করেছে বলে ধারণা করা হয়। আর পদ্ধতিকে বলা হয় জিরো ক্লিক হ্যাক। এর মানে হলো, এসএমএস বা ইমেইলে একটি লিংক পাঠানোর মাধ্যমে ব্যবহারকারীর ফোনের নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং লিংকে ক্লিক না করলেও। যা ওই ব্যবহারকারীর এড়ানোর কোন সুযোগ নেই।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
২ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
৯ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
১০ ঘণ্টা আগে