
প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে ফেসবুক নতুন ফিচার যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের কমেন্টের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে। এখন থেকে যেকোনো অস্বস্তিকর বা অসংগতিপূর্ণ কমেন্ট খুব সহজে রিপোর্টও করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।
রিপোর্ট করার মাধ্যমে দ্রুত ক্ষতিকর কনটেন্ট বা অশালীন মন্তব্যগুলো চিহ্নিত করতে পারবে ফেসবুকের কর্তৃপক্ষ। ফলে তারা দ্রুত সঠিক ব্যবস্থা নিতে পারবে।
ফেসবুক কমেন্টের রিপোর্ট ফিচার
ফেসবুক কমেন্ট রিপোর্ট করার ফিচারটি আগেও ছিল। তবে নতুন আপডেটের ফলে সহজেই ডেস্কটপের ফেসবুক সংস্করণ থেকে ফিচারটি ব্যবহার করা যাবে। এখন ডেস্কটপের ফেসবুক সংস্করণে কমেন্টের পাশেই ‘তিন’ ডট আইকোন দেখা যাবে। এই তিন ডট আইকোনে ক্লিক করলেই হাইড কমেন্ট বা রিপোর্ট কমেন্ট–এর অপশন দেখা যাবে।
রিপোর্ট কমেন্টে ক্লিক করার পর ফেসবুক জানতে চাইবে কী কারণে কমেন্টটি রিপোর্ট করতে চাইছেন। এখন রিপোর্ট করার কারণ নির্বাচন করে সাবমিট বাটনে ট্যাপ করুন। আগের তুলনায় রিপোর্ট করার জন্য অনেকগুলো বিষয় অর্ন্তভুক্ত করেছে ফেসবুক।

এ ছাড়া ফেসবুকের মোবাইল অ্যাপে কমেন্টের পাশে একটি ডাউনওয়ার্ড বাটন (নিম্নমুখী তীরচিহ্ন) দেখা যাচ্ছে। তবে আইকনটির কাজ কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, সম্ভবত এটি একটি ফিচারের অংশ যা রেডিটের মতো ব্যবহারকারীদের কমেন্টগুলো ডাউনভোটের সুযোগ দেয়। এই বাটনে ক্লিকের মাধ্যমে বোঝানো হয় যে, আপনি কমেন্টটিকে অপ্রাসঙ্গিক বা অবমাননাকর বলে মনে করছেন।

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে সম্মেলনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন। কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগে
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
১৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
৩ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
৩ দিন আগে