স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন সে রকম কয়েকটি অ্যাপের নাম ও কাজ।
ফরেস্ট
ফরেস্ট মূলত ভার্চুয়াল বাগান তৈরি করে। যাঁদের স্মার্টফোন স্ক্রলিং বন্ধ হচ্ছে না; কিংবা এ বিষয়ে আত্মনিয়ন্ত্রণের অভাব রয়েছে, তাঁদের জন্য এই অ্যাপ। ফরেস্ট অ্যাপের কাজ হলো স্মার্টফোনে অযথা সময় কাটানো থেকে বিরত রাখা এবং কাজে মনোযোগ আনা। এই অ্যাপে একটি ভার্চুয়াল গাছ রোপণ করতে হয়। রোপণ করা গাছটির বৃদ্ধি ফোন স্পর্শ করলে বন্ধ হয়ে যাবে। কাজে মনোযোগ আনতে এবং আত্মনিয়ন্ত্রণে এই অ্যাপে একটি টাইমার দেওয়া থাকে। এটি দিয়ে সহজে বুঝতে পারা যায় নিজের উন্নতি।
স্টে ফ্রি
ক্রমাগত মোবাইল ফোন চালানোর অভ্যাস এবং ডিজিটাল সুস্থতা নিশ্চিত করতে কাজ করে স্টে ফ্রি অ্যাপটি। যাঁরা স্মার্টফোনে নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাপে আসক্ত হয়ে পড়েছেন, তাঁরা এই অ্যাপ দিয়ে সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করতে পারবেন। এই অ্যাপ দিয়ে রিলস ও শর্ট ভিডিও ব্লক করা যাবে।
ওয়ান সেকেন্ড
স্মার্টফোনে আসক্তিমূলক কোনো অ্যাপ ইনস্টল করার আগে এক সেকেন্ড শ্বাস নিন। আপনি চিন্তা করুন, এ মুহূর্তে আপনার এই অ্যাপে কী প্রয়োজন। স্মার্টফোনে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে ঢোকার আগে আপনাকে দ্বিতীয়বার ভাববার সুযোগ দেবে ওয়ান সেকেন্ড নামের অ্যাপটি। এটি সোশ্যাল মিডিয়া আসক্তি কমিয়ে অন্যান্য কাজে মনোযোগ আনতে সহায়তা করে। অ্যাপ চালানোর নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যাবে এই অ্যাপেও। নির্দিষ্ট সময় পর অ্যাপ বন্ধ হয়ে যাবে।
ফোকাস টু ডু
বিখ্যাত পোমোডোরো কৌশল ব্যবহার করে ব্যবহারকারীর মোবাইল ফোন আসক্তি কমিয়ে অন্য কাজে মনোযোগী হতে সহায়তা করে ফোকাস টু ডু। এটি একই সঙ্গে টু ডু লিস্ট অ্যাপ। এখানে প্রতিদিনের কাজ তালিকা আকারে রেখে দেওয়া যাবে। পড়াশোনা এবং কাজে মনোযোগ বসাতে এখানে বিভিন্ন ফিচার রয়েছে। এক অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে একাধিক ডিভাইস। কাজে সময়ানুবর্তিতা ফেরাতে এই অ্যাপ সহায়ক হতে পারে।
ক্লিয়ারস্পেস
এই অ্যাপ তেমন জনপ্রিয় নয় এবং এর ডাউনলোড সংখ্যাও কম। তবে অ্যাপটি স্মার্টফোন আসক্তি কমাতে মানসিক ও শারীরিক অনুশীলন করায়। স্মার্টফোন আসক্তির বিপরীতে এটি ব্যবহারকারীর লক্ষ্যপূরণে সহায়তা করে। এই অ্যাপের মাধ্যমে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো অ্যাপের আসক্তি কমাতে বিভিন্ন রকম শারীরিক অনুশীলন করা যায়।
তা ছাড়া মানসিকভাবে দিকনির্দেশনাও দেবে ক্লিয়ারস্পেস, যা আবেগ এবং স্ক্রিন টাইম কমানোর কাজ করবে।
সূত্র: টেকক্রাঞ্চ

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
১ দিন আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
২ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
৩ দিন আগে