
সাফারি ব্রাউজারে গুগল ব্যবহার বন্ধ করে সার্চ ইঞ্জিন হিসেবে ডাকডাকগো ব্যবহারের পরিকল্পনা করছে অ্যাপল। ব্লুমবার্গের বরাত দিয়ে রয়টার্স বলছে, বিষয়টি নিয়ে ডাকডাকগোর সঙ্গে আলোচনা করেছে অ্যাপল।
যুক্তরাষ্ট্রের আদালতে গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতা বিষয়ক আইন লঙ্ঘনের মামলা হয়। মামলার বিচারক অমিত মেহতা গত বুধবার বলেন, ডাকডাকগোর সিইও গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ ও অ্যাপলের নির্বাহী জন জিয়ানান্দ্রিয়ার সাক্ষ্য তিনি আদালতে প্রকাশ করবেন।
মেহতার আদেশ অনুযায়ী, মাইক্রোসফট ও অ্যাপল এবং ডাকডাকগো ও অ্যাপলের মধ্যে সম্ভাব্য চুক্তিগুলি সম্পর্কে আলোচনা প্রকাশ করা হবে।
এ বিষয়ে গুগল, অ্যাপল ও ডাকডাকগো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত মাসে মার্কিন বিচার বিভাগ যুক্তি দেয়, শতকরা ৯০ শতাংশ সার্চ ইঞ্জিনের বাজার দখল করার জন্য গুগল অবৈধভাবে অ্যাপলের মত স্মার্টফোন নির্মাতা ও এটিঅ্যান্ডটি মত ওয়্যারলেস ক্যারিয়ারগুলিকে প্রায় ১ হাজার কোটি ডলার দেয়।
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা গত সোমবার আদালতে সাক্ষ্যে বলে, টেক জায়ান্টরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের জন্য বিশাল পরিমাণের কনটেন্টের জন্য প্রতিযোগিতা করছেন। কোম্পানিগুলো অভিযোগ করছে প্রকাশকদের সঙ্গে ব্যয়বহুল ও একচেটিয়া চুক্তির মাধ্যমে গুগল কনটেন্টগুলোকে আটকে রেখেছে।
তিনি আরও বলেন, মাইক্রোসফট অ্যাপল স্মার্টফোনে প্রধান সার্চ ইঞ্জিন হিসেবে বিংকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, কিন্তু প্রস্তাবটি প্রত্যাখ্যান হয়।
উইন্ডোজের ওপর মাইক্রোসফটের আধিপত্য নিয়ে চাঞ্চল্যকর মামলার ২৫ বছর পর, এটিই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সবচেয়ে বড় মামলা। ২০২০ সালে ট্রাম্প সরকারে আমলে এই মামলাটি প্রথম দায়ের করা হয় এবং ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট আদালতে ১২ সেপ্টেম্বর বিচারকাজ শুরু হয়।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
২ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৩ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৩ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
৩ দিন আগে