
হোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করে দেয় প্ল্যাটফর্মটি। কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য কোনো ছবি ব্যবহার করা যায়।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে কাস্টম স্টিকার তৈরি করা যাবে। হোয়াটসঅ্যাপের মধ্যেই এই ফিচার রয়েছে। এ জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই।
স্মার্টফোনে কাস্টম স্টিকার তৈরি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. নতুন চ্যাট তৈরি করুন বা যে চ্যাটে এই স্টিকার পাঠাতে চান তা চালু করুন।
৩. টেক্সট বক্সের পাশে ‘ইমোজি’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর ডানপাশের স্টিকার পেপারের মতো আইকোনে ট্যাপ করুন।
৫. এখন ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন।
৬. এরপর নিজের গ্যালারি ওপেন করুন এবং তা থেকে পছন্দ মতো ছবি নির্বাচন করুন।
৭. এর পর কিছুক্ষণ অপেক্ষা করুন। হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ড মুছে দিয়ে কাস্টম ছবি তৈরি করবে।
৮. এরপর নিচের দিকে থাকা সবুজ ‘সেন্ড’ বাটনে ট্যাপ করুন।
ব্যবহারকারীদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ সব ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। গত মাসে ফোন নম্বর ব্যবস্থাপনার জন্য ‘ম্যানেজ কন্টাক্ট’ ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অ্যাপের মধ্যেই কন্টাক্ট বা ফোন নম্বর সংরক্ষণ করতে দেবে এই ফিচার। ফলে ফোন হারিয়ে গেলেও ফলে প্রয়োজনীয় কন্টাক্ট হারিয়ে যাবে না।
ভবিষ্যতে ইউজারনেম সিস্টেম চালু করবে হোয়াটসঅ্যাপ। ফিচারটি এই সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীদের ফোন নম্বর শেয়ার না করেই সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। এ ছাড়া এই ফিচার ব্যবহারকারীর গোপনীয়তা বাড়ানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে