
কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা অজ্ঞাতে নিজেই নিজের অনুলিপি তৈরি করতে পারে। কম্পিউটার ভাইরাস বিভিন্নভাবে সফটওয়্যার ও হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে। ইন্টারনেটে ছড়িয়ে থাকা কোটি কোটি ভাইরাসের কারণে আমাদের ডিভাইসগুলো সব সময়ই বড় নিরাপত্তা হুমকিতে থাকে।
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আরও বড় দুঃসংবাদ হচ্ছে, প্রায় ৩ লাখ ৫০ হাজার নতুন কম্পিউটার ভাইরাস এবং ক্ষতিকারক প্রোগ্রাম প্রতিদিন ছড়িয়ে পড়ছে। সাধারণত ভাইরাসের ধরনে ভিন্নতা থাকলে অ্যান্টিভাইরাসগুলো ভাইরাস শনাক্ত করতে বেশ সময় নেয়। এতে করে নিরাপত্তা ঝুঁকি রয়েই যায়। তাই প্রতিদিন এতো লাখ লাখ ভাইরাস ছড়িয়ে পড়া অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের জন্যও অনেক ক্ষেত্রে দুঃচিন্তার কারণ।
আইটি নিরাপত্তা পণ্যের কার্যকারিতা বিশ্লেষক জার্মান প্রতিষ্ঠান এভি-টেস্ট ইনস্টিটিউট অনুযায়ী, প্রতিদিন ৩ লাখ ৫০ হাজার ম্যালওয়্যার, অবাঞ্ছিত অ্যাপ্লিকেশন এবং ভাইরাস শনাক্ত করা হয়। ২০২১ সালে এর সংখ্যা মোট ১১৯ কোটি ছাড়িয়ে গেছে।
বিভিন্ন পরিসংখ্যান বলছে, ৭০ শতাংশ ভাইরাসই তৈরি হয় চুক্তিভিত্তিক। হ্যাকারেরা বিভিন্ন সংস্থার হয়ে এটি করে।

যেকোনো কিছুর উন্মাদনা মানুষের জীবন থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এখন একধরনের ট্রেন্ড। ফলে বড় ইভেন্টগুলো সামনে রেখে বরাবরই মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর থাকে বিশেষ আয়োজন। তেমনই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে থ্রেডস, ইনস্টাগ্রাম, ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে একগুচ্ছ নতুন ফিচার...
১ ঘণ্টা আগে
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
১৮ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৪ দিন আগে