ইউটিউব মিউজিকে গান শোনার সঙ্গে সঙ্গে লিরিক্স বা কথাও দেখা যাবে। গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই সেবা আনছে গুগল। লাইভ লিরিক্স চালু হলেও এখনই সব গানে পাওয়া যাবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ইউটিউব মিউজিকের লাইভ লিরিক্স ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে ব্যবহার করা যাবে। ইউটিউব মিউজিকে ফিচারটি গত এপ্রিলে প্রথম দেখা যায়। শিগগিরই ফিচারটি সবাই ব্যবহার করতে পারবে। যদিও এখনই সব গানের ক্ষেত্রে লিরিক্স পাওয়া যাবে না ।
গুগল নিয়ে তথ্যদাতা ওয়েবসাইট নাইনটুফাভ বলছে, গানের যে অংশটি যখন বাজবে তখন গানের কথা সাদা রঙে স্ক্রিনে দেখা যাবে। আর বাকি অংশ ক্ষীণভাবে ধূসর রঙে দেখা যাবে।
এই লাইভ লিরিক্স ফিচারের সুবিধা পেতে হলে ব্যবহারকারীকে এমন একটি গান চালাতে হবে যার সঙ্গে লিরিক রয়েছে। স্ক্রিনে গানটি চালু হলে লিরিক ট্যাবটি চালু করতে হবে। এই লিরিক যদি ব্যবহারকারীরা দেখতে না পারে তাহলে রিসেন্ট অ্যাপ থেকে অ্যাপটি বন্ধ করতে হবে। এরপর নতুন করে অ্যাপটিতে ঢুকতে হবে।
সূত্রটি থেকে আরও জানা যায়, অ্যান্ড্রয়েড ভার্সনের ৬.১৫ ও আইওএসের ৬.১৬ ভার্সনের ইউটিউব অ্যাপে এই ফিচারটি পাওয়া যাবে। এই ফিচার গত এপ্রিলে চালুর পর থেকে লিরিক্সের টেক্সট সাইজ ও স্পেসিং আগের চেয়ে বড় দেখা যায়।
২০২০ সালের জুন মাসে পরীক্ষামূলকভাবে অল্প কিছু দেশে লাইভ লিরিক চালু করে স্পটিফাই। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরের মধ্যে এই ফিচারটি আরও অনেক দেশে চালু করা হয়।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৪ ঘণ্টা আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
১ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
১ দিন আগে