বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত ডট বিডি ডোমেইন সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ফলে এই ডোমেইন সার্ভার নিয়ন্ত্রিত ৮ হাজারেরও বেশি ওয়েবসাইটে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছেন না। আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কারিগরি ত্রুটির বিষয়টি স্বীকার করে বিটিসিএল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডট বিডি ডোমেইন সার্ভিস আজ সকাল ৮টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে। তবে, ডট বাংলা ডোমেইন সার্ভিস যথারীতি চালু আছে। ত্রুটি নিরসনের জন্য কারিগরি টিম কাজ করছে। আশা করা যায়, সার্ভিসটি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে।
বুধবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ত্রুটি সমাধান সম্ভব হয়নি। বিটিসিএলের জনসংযোগ ও প্রকাশনা শাখার জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রকৌশলীরা এখনো কাজ করছেন। রাতের মধ্যেই সমস্যা সমাধান হবে বলে আশা করছি।’
কত সংখ্যক ওয়েবসাইট ডাউন রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ডট বিডি ডোমেইনের গ্রাহক ৪০ হাজার। তবে সবাই ডোমেইনের বিপরীতে ওয়েবসাইট চালু করেননি। আমাদের হিসাব মতে, ৮–১০ হাজার ওয়েবসাইট ডাউন রয়েছে।’
তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের ভার্চুয়াল জাতীয় পরিচয়ের রুট ডোমেইন নেটওয়ার্ক সিস্টেমে (ডিএনএস) ত্রুটির কারণে গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত থেকে সরকারি–বেসরকারি বিভিন্ন ওয়েবসাইট ‘আন অ্যাভেইলেবল’ দেখাতে শুরু করে। তবে সকাল থেকে কিছুটা শিথিল হয়েছে। মাঝে মাঝে কিছু ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।
ডট বিডি ডোমেইন সার্ভিস বন্ধের ফলে বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
বিটিসিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) আনসার আলী আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘কারিগরি ত্রুটির সম্পূর্ণ সমাধান এখনো সম্ভব হয়নি। আমাদের ইঞ্জিনিয়ারেরা এখনো কাজ করছেন।’
তিনি জানান, ডট বিডি ডোমেইনে ত্রুটি দেখা দিলেও বিটিসিএলের আরেকটি ডোমেইন ডট বাংলা যথাযথভাবে কাজ করছে।
ডট বিডি ডোমেইন বলতে বাংলাদেশের টপ লেভেল ডোমেইন (টিএলডি) বোঝায়। এটি সাধারণত বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইটগুলোর জন্য ব্যবহৃত হয়। ডট বিডি ইন্টারনেট জগতে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী ওয়েব ঠিকানা।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
২ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
৩ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
১০ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
১১ ঘণ্টা আগে