
ডিজিটাল মাধ্যমে দ্রুত লেখার জন্য প্রয়োজনীয় একটি ফিচার হলো অটোকমপ্লিট। তবে এটি কখনো কখনো ব্যবহারকারীদের বিপদও ফেলতে পারে। যদি অটোকমপ্লিট ব্যবহার করে ভুল ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে থাকেন তবে এই সমস্যার সম্মুখীন শুধু আপনি একাই হননি। এমনকি একই ভুল করেছেন বিশ্বের অন্যতম সফল প্রযুক্তিবিদ লিনাস টরভাল্ডসও। একটি গুরুত্বপূর্ণ কার্নেল আপডেট ভুল মেইলিং লিস্টে পাঠিয়ে দিয়েছেন তিনি।
ভাগ সময় প্রায় প্রতি সপ্তাহে একটি মেইলিং লিস্টে লিনাক্স কার্নেলের উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে আপডেট পোস্ট করতেন টরভাল্ডস। এই আপডেটে গত সপ্তাহের ডেভেলপমেন্ট কার্যক্রমের খবর দেন তিনি। সাধারণত, এই পোস্টগুলোতে নতুন কার্নেল রিলিজ ক্যান্ডিডেট বা পূর্ণ নতুন সংস্করণের ঘোষণা দেওয়া হয়।
যখন টরভাল্ডস ভ্রমণে যান, ছুটিতে থাকেন বা সরকারি ছুটির দিন পালন করেন, তখন তিনি তার পোস্টিং সময়ের পরিবর্তন সম্পর্কে আগেই জানিয়ে রাখনে। এর ফলে নির্দিষ্ট সময় অনুযায়ী কেন তিনি পোস্ট করেননি তা কার্নেল ডেভেলপাররা বুঝতে পারেন।
তবে গত সপ্তাহে টরভাল্ডস কোনো সতর্কতা দেননি এবং তার নিয়মিত পোস্টটি গত রবিবার কার্নেল মেইলিং লিস্টে পাওয়া যায়নি। তবে এটি কোনো উদ্বেগের কারণ ছিল না। কারণ টরভাল্ডস যুক্তরাষ্ট্রে বসবাস করেন, যেখানে প্রেসিডেন্টস ডে উদ্যাপন চলছিল। তাই ডেভেলপাররা মনে করছিলেন টরভাল্ডস ছুটিতে রয়েছেন। এ জন্য কোনো মেইল আসেনি।
তবে সোমবার আসল কারণ প্রকাশ করলেন টরভাল্ডস। তিনি লিখেছেন, ‘বাহ, আমি আগে এটি পাঠিয়েছিলাম, কিন্তু কিছু ভুল অটোকমপ্লিশনের কারণে আমি এটি ভুল তালিকায় পাঠিয়েছি, তাই ডেভেলপাররা এটি দেখতে পায়নি।’
তবে ঠিক মেইলিং লিস্টে পোস্ট করার পর তিনি জানান যে, লিনাক্স কার্নেল ৬.১৪-এর উন্নয়ন প্রক্রিয়া ভালোভাবে চলছে।
তিনি আরও লিখেছেন, লিনাক্স কার্নেলের ৬ দশমিক ১৪ সংস্করণটি আগের সংস্করণগুলোর চেয়ে ছোট মনে হচ্ছিল। আর আরসি ৩ সংস্করণ স্বাভাবিক সময় অনুযায়ী উন্মোচন হবে।
লিনাক্সের বিশিষ্ট ব্যক্তিত্ব, কার্নেল ডেভেলপার এবং রক্ষণাবেক্ষণকারী গ্রেগ ক্রো-হার্টম্যান ব্যাখ্যা করেছেন যে, এই প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে ‘যাতে প্ল্যাটফর্ম ডিভাইসগুলোকে অপব্যবহার করা বন্ধ করা যায়।’
লিনাক্স কার্নেল ডকুমেন্টেশনে প্ল্যাটফর্ম ডিভাইসের সংজ্ঞা দেওয়া হয়েছে, যা হলো ‘এমন ডিভাইস, যা সাধারণত সিস্টেমে স্বতন্ত্র সত্তা হিসেবে উপস্থিত থাকে। এর মধ্যে পুরোনো পোর্ট-ভিত্তিক ডিভাইসগুলো, পেরিফেরাল বাসে হোস্ট ব্রিজ এবং সিস্টেম-অন-চিপ প্ল্যাটফর্মের অধিকাংশ কন্ট্রোলার অন্তর্ভুক্ত।’
লিনাক্স কের্নেলের স্রষ্টা এবং মূল ডেভেলপার হলেন লিনাস টোরভাল্ডস। ১৯৯১ সালে তিনি প্রথম লিনাক্স কের্নেল তৈরি করেন, যা এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। টোরভাল্ডসের কাজের মাধ্যমে বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের গণ্ডি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে।
তিনি লিনাক্স কের্নেলের মূল রক্ষণাবেক্ষণকারী এবং আপডেট করার দায়িত্বে রয়েছেন, যেখানে তিনি নিয়মিত নতুন সংস্করণ এবং রিলিজ ক্যান্ডিডেট (আরসি) প্রকাশ করেন। তার নেতৃত্বে লিনাক্স কের্নেল বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবহৃত সিস্টেমে অন্তর্ভুক্ত।

পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৭ মিনিট আগে
এখন কনটেন্টের যুগ। যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট এখন রাজত্ব করছে। কিন্তু এটি কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছাবে, তার রয়েছে নিজস্ব ব্যবস্থা। একটি কনটেন্ট ঠিক কাকে দেখানো হবে, কবে এবং কতবার দেখানো হবে—সবই নির্ভর করে অ্যালগরিদমের ওপর।
১ ঘণ্টা আগে
চীনে এ বছরের বসন্ত উৎসব উদ্যাপনের মধ্যে মহাকাশ থেকে এসেছে ব্যতিক্রমী সুখবর। শেনচৌ-২১ মিশনের নভোচারীরা থিয়ানকং মহাকাশ স্টেশনে সফলভাবে চাষ করেছেন টমেটো। ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনের ক্ষেত্রে এই ঘটনাকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই।
২ ঘণ্টা আগে
বাসাবাড়ির নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে স্মার্ট ক্যামেরা, ডোর লক, আইপি ক্যামেরা বাড়ির নিরাপত্তার প্রধান অংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রযুক্তিপণ্য বাজারে আসছে। তেমনই নতুন কিছু প্রযুক্তিপণ্য নিয়ে আজকের আয়োজ
২ ঘণ্টা আগে