গুগল মানেই নতুন নতুন ডিভাইস ও অ্যাপ্লিকেশনের চমক। প্রতিবছর তাদের গবেষণা দল প্রযুক্তিজগতে নতুন কিছু নিয়ে আসে। এ বছরের শেষে বাজারে আসছে গুগলের কয়েকটি চমকে দেওয়ার মতো ডিভাইস ও ফিচার। এবারের বিশেষত্ব হলো, গুগল তাদের সব নতুন প্রযুক্তির সঙ্গে এআই প্রযুক্তিকে আরও উন্নত পরিসরে ব্যবহার করছে। গুগলের এই আসন্ন ডিভাইস ও ফিচারগুলো প্রযুক্তির দুনিয়ায় নতুন উদাহরণ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
জেমিনাই ফর হোম
গুগলের আলোচিত প্রযুক্তিগুলোর একটি হলো জেমিনাই। এবার এটি স্মার্ট হোম ডিভাইসগুলোতে যুক্ত হতে যাচ্ছে জেমিনাই ফর হোম নামে। এটি গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করবে স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিসপ্লেতে। জেমিনাই ফর হোম ব্যবহারকারীদের আরও উন্নত বাস্তবসম্মত ভাষা বোঝা, জটিল কমান্ড ও অন্যান্য ফিচারের সঙ্গে আরও ভালোভাবে মিলে কাজ করবে। আগামী অক্টোবর থেকে এটি বাজারে আসছে, থাকবে ফ্রি ও সাবস্ক্রিপশন, দুই সংস্করণ।
এই এআই সাপোর্টেড ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে করা যাবে নানা কাজ। সেগুলোর মধ্যে আছে:

গুগল বিম
ভিডিও যোগাযোগের জন্য আমরা কমবেশি সবাই গুগল মিট ব্যবহার করি। তবে গুগল এবার নিয়ে আসছে আরও উন্নত টেলিপ্রেজেন্স প্রযুক্তি, যা ভবিষ্যতের ভিডিও কলকে এক নতুন মাত্রা দিতে পারে। কয়েক বছর আগে শুরু হওয়া প্রজেক্ট স্টারলাইনই এখন গুগল বিম নামে পরিচিত। বিশেষ চশমা বা হেডসেট ছাড়াই এটি ব্যবহারকারীকে বাস্তবসম্মত ত্রিমাত্রিক রূপ দিতে সক্ষম। কল্পনা করুন, যেন একটি জাদুর আয়নার ওপারে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন থ্রিডি বা ত্রিমাত্রিক আকারে।
এই অভিজ্ঞতা সম্ভব হয়েছে কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং, স্পেশাল অডিও এবং রিয়েল-টাইম কমপ্রেশন প্রযুক্তির সমন্বয়ে। সম্প্রতি গুগল ও এইচপি যৌথভাবে গুগল বিম ডিভাইস উন্মোচন করেছে। দেখতে অনেকটা বড় মনিটরের মতো এ ডিভাইসে রয়েছে একাধিক ক্যামেরা ও সেন্সর, যা ব্যবহারকারীর থ্রিডি ছবি ফুটিয়ে তোলে। তবে ভোক্তাপর্যায়ে এখনই এটি পাওয়া যাবে না। প্রাথমিকভাবে কেবল অফিস, শিল্পপ্রতিষ্ঠান ও বিশেষ গ্রাহকদের জন্য সীমিতভাবে উন্মুক্ত করা হয়েছে এটি।

নেস্ট ডোরবেল
স্মার্ট হোম ডিভাইস তৈরিতে গুগল দীর্ঘদিন ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবার আসছে এআই-চালিত স্মার্ট ডোরবেল। নেস্ট ডোরবেল, নেস্ট ক্যাম ইনডোর ও নেস্ট ক্যাম আউটডোর নামে তিনটি ডিভাইস আগামী অক্টোবরের হার্ডওয়্যার ইভেন্টে উন্মুক্ত করবে গুগল। নতুন নেস্ট ডোরবেলে থাকবে টু-কে রেজল্যুশনে ভিডিও রেকর্ডিং সুবিধা ও ১৬৬ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল। এর বড় পরিবর্তন হলো, গুগলের এআই সিস্টেম জেমিনাইয়ের সংযোজন। ফলে ডোরবেলটি দরজার বাইরের ঘটনা আরও নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে, অ্যালার্ম দেবে, এমনকি ভয়েস কমান্ডেও সাড়া দেবে।
গুগলের এ বছরের উদ্ভাবনগুলো বিশেষভাবে নজর কাড়ছে। কারণ এগুলো মানুষের যোগাযোগ, নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে এআইকে আরও গভীরভাবে যুক্ত করছে। সব মিলিয়ে, গুগলের এ প্রযুক্তিগুলো ভবিষ্যতের জীবনযাত্রাকে করবে আরও সহজ ও বাস্তবসম্মত।
সূত্র: গুগল বিম, গুগল ব্লগ এবং টেক রাডার

চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেড ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ উঠেছে মার্কেট (বিপণিবিতান) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
৭ ঘণ্টা আগে
আবারও ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদ ৬৫ বিলিয়ন ডলার বেড়ে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিন মাসের মধ্যে এই প্রথম ৫৫ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তার সম্পদের অঙ্ক ১৩ সংখ্যায় পৌঁছাল।
১৮ ঘণ্টা আগে
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে হরহামেশা ভেসে ওঠে নিখুঁত ও আকর্ষণীয় চেহারার তরুণ-তরুণী। শুধু তা-ই নয়, অসম্ভব পেশিবহুল অ্যাথলেটদের ছবিও আমাদের অনেক সময় অবাক করে দেয়। প্রথম দর্শনে অনেককে দেখে সাধারণ মানুষ মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
২১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কোনো নির্দিষ্ট গণ্ডিতে থেমে নেই। ভ্রমণ পরিকল্পনা করিয়ে নেওয়া থেকে শুরু করে গবেষণার কাজ—সব ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে বহুমাত্রিকভাবে। চিকিৎসাবিজ্ঞানে এআইয়ের ব্যবহারও নতুন নয়। যা এখন চিকিৎসকদের প্রেসক্রিপশন প্যাড ও রোগীদের ডিজিটাল পর্দা পর্যন্ত পৌঁছে গেছে।
২১ ঘণ্টা আগে