
মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার জন্য বার্ষিক ১ লাখ ডলারের নতুন ফি আরোপ করায় ভারতের প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের শীর্ষ সংগঠন নাসকম। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি।
শুক্রবার হোয়াইট হাউস এই নতুন ভিসা ফি ঘোষণা করে। এর পরপরই কিছু বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এইচ-১বি ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার বা দ্রুত ফিরে যাওয়ার পরামর্শ দেয়। যুক্তরাষ্ট্রের অস্থায়ী কর্মসংস্থানের ভিসা ব্যবস্থায় এটি সবচেয়ে উচ্চ প্রোফাইল সংস্কার পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ভারতের ২৮৩ বিলিয়ন ডলারের আইটি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতকে প্রতিনিধিত্ব করে নাসকম। প্রতিষ্ঠানটি জানায়, এত বড় একটি নীতিগত পরিবর্তন এক দিনের মধ্যে কার্যকর করায় ব্যবসা, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য বিশ্বজুড়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নাসকমের মতে, এই সিদ্ধান্ত ভারতের নাগরিকদের ব্যাপকভাবে প্রভাবিত করবে এবং দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে চলমান অনসাইট প্রকল্পগুলোর ধারাবাহিকতা নষ্ট করবে।
সংগঠনটি আরও জানিয়েছে, অতিরিক্ত এই ব্যয়ের কারণে প্রতিষ্ঠানগুলোকে বড় ধরনের সমন্বয় করতে হবে, যা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয় বরং বৈশ্বিক চাকরির বাজার ও উদ্ভাবনব্যবস্থায় ‘রিপল ইফেক্ট’ বা ‘পর্যায়ক্রমিক প্রভাব’ পড়তে পারে।
অভ্যন্তরীণ এক ইমেইলের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, মাইক্রোসফট, জেপিমর্গান ও আমাজন–এই তিন মার্কিন জায়ান্ট প্রতিষ্ঠান তাদের এইচ-১বি ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রে থেকেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিষয়ে কড়া অবস্থান গ্রহণ করেছেন। এর আওতায় বৈধ অভিবাসনের কয়েকটি ক্ষেত্রও সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ন্ত্রণে আনতে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে অনেকটাই খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র ও চীন।
২০ ঘণ্টা আগে
বহু মানুষের জীবনের পুরোটাই খরচ হয়ে যায় সোনার হরিণের পেছনে দৌড়ে। আর কারও কাছে সোনার হরিণ নিজেই দরজায় এসে কড়া নাড়ে। আলেক্সান্ড্র ওয়াং তেমনই এক বিস্ময়কর উদাহরণ, যিনি মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত লেখাপড়া...
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এখন আশির দশকের আমেজে ভরে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সেলফি রূপ নিচ্ছে রেট্রো পোর্ট্রেটে। পুরোনো দিনের হেয়ারস্টাইল, ভিনটেজ পোশাক আর ফিল্ম টেক্সচারের এই ছবিগুলো তৈরি করা বেশ সহজ।
১ দিন আগে
ভাবুন তো, আপনি মঙ্গলের উদ্দেশে ভেসে যাচ্ছেন অসীম মহাশূন্যে। হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনায় মহাকাশযানের সব ডিজিটাল ও ইলেকট্রনিক নেভিগেশন বিকল হয়ে গেল। পৃথিবীর সঙ্গেও বিচ্ছিন্ন রেডিও যোগাযোগ। অন্তহীন অন্ধকারের বুক চিরে কীভাবে আবার ফিরে আসবেন প্রিয় গ্রহে?
১ দিন আগে