
দেশে পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫জি চালু হতে যাচ্ছে। আগামীকাল রোববার থেকে এই সেবা চালু করছে সরকারি মোবাইল অপারেটর টেলিটক। আজ শনিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ঢাকার চার এলাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় এই প্রযুক্তি চালু হবে। পরে ঢাকার ২০০ গুরুত্বপূর্ণ এলাকায় চালু হবে ৫জি। বেসরকারি মোবাইল অপারেটররা আগামী বছরের মার্চে এই প্রযুক্তি চালু করবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মোস্তফা জব্বার বলেন, 'আজ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আগামীকাল রোববার (১২ ডিসেম্বর) পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবসে বাংলাদেশ ৫-জি যুগে প্রবেশ করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা ভার্চুয়ালি উপস্থিত থেকে এই ঐতিহাসিক যাত্রার শুভ উদ্বোধন করবেন।'
৫জি উদ্বোধনের মাহেন্দ্রক্ষণটি ডিজিটাল প্রযুক্তি বিকাশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন মন্ত্রী। তিনি বলেন, 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২০০৮ সালের ১২ ডিসেম্বর শেখ হাসিনা ঘোষিত দূরদৃষ্টি কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ ৫জি যুগে প্রবেশ করছে।'
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে টেলিটক ঢাকা শহরে প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি ৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়া এলাকায় ৫জি কাভারেজের আওতায় আনবে। পরে টেলিটক ঢাকা শহরের ২০০ গুরুত্বপূর্ণ এলাকায় এই সেবা চালু করবে। জব্বার জানান, আগামী বছরের মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর এই প্রযুক্তি চালু করবে। ২০২২ সালের পর টেলিটক ও বিটিসিএলের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোনগুলোতে এই সেবা চালুর প্রস্তুতির কাজ চলছে।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
৭ ঘণ্টা আগে
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়তা নেওয়ার সম্ভাব্য চেষ্টা শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ বলা হয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে এমন কিছু কর্মকাণ্ড শনাক্ত করা হয়েছে, যা জৈব
২ দিন আগে
আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
২ দিন আগে