আজ বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন প্রান্তে চ্যাটজিপিটি-এর পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। ওয়েবসাইট সমস্যা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘ডাউনডিটেকটর’ জানিয়েছে, চ্যাটজিপিটি বন্ধের পর শুধু যুক্তরাজ্যেই ১০ হাজারের বেশি ব্যবহারকারী এই এইআই চ্যাটবট নিয়ে সমস্যার রিপোর্ট করেছেন।
ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁরা চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে ‘ওয়েব সার্ভার ব্যাড গেটওয়ে এরর রিপোর্ট’-এর একটি বার্তা পেয়েছেন। তবে চ্যাটজিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেনএআই এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিবিসি জানিয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা সমস্যাটি নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ রসিকতার ছলে পরিস্থিতিকে হালকা করারও চেষ্টা করছেন।
মুস্তাফা নামে একজন এক্স-এ লিখেছেন, ‘চ্যাটজিপিটি আবার ডাউন? এই কাজের মধ্যে? তাহলে কি এখন আমাকেই ভাবতে হবে?!’
দেখা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এই সমস্যাটি শুরু হয় এবং এই প্রতিবেদন লেখার সময়ও অনেক ব্যবহারকারী বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন।
সেবা বিঘ্নের বিষয়ে চ্যাটজিপিটি-এর স্ট্যাটাস পেজে বলা হয়েছে, ‘অ্যাপটি বর্তমানে বাড়তি হারে ত্রুটির সম্মুখীন হচ্ছে এবং আমরা এটি তদন্ত করছি।’
চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণটি ব্যাপক জনপ্রিয় হলেও ওপেনএআই মাসে সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত চার্জে তাদের পেইড সাবস্ক্রিপশনের অপশনও রেখেছে। সংস্থাটির সিইও স্যাম অল্টম্যান গত ডিসেম্বরে জানিয়েছিলেন, বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে পৃথিবীর ৩০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন।
চ্যাটজিপিটির সমস্যাটি এমন এক সময়ে ঘটল, যখন ওপেনএআই সহ অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রস্তাবিত এআই প্রকল্পে ৫০০ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৯ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে