
মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের অন্যতম জনপ্রিয় ফিচার হলো ‘মেমোরিজ’। অ্যাপটির ক্যামেরা ছবি তুললে তা ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে স্মৃতি হিসেবে সেভ হয়ে থাকে। এসব ছবি রাখার জন্য ২০১৬ সাল থেকে সীমাহীন স্টোরেজ সুবিধা দিয়ে আসছিল স্ন্যাপচ্যাট। তবে এবার তা বদলে যাচ্ছে।
মেমোরিজ ফিচারে ব্যবহারকারীরা এখন বিনা মূল্যে স্টোরেজ পাবেন মাত্র ৫ জিবি (গিগাবাইট)। এরপর অতিরিক্ত স্টোরেজের জন্য ব্যবহারকারীদের নতুন তিনটি পেইড প্ল্যানের মধ্যে একটিতে সাবস্ক্রাইব করতে হবে। এই তিনটি প্ল্যানের মধ্যে দুটি পাবেন স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবাররা এবং একটি প্ল্যান থাকবে স্ন্যাপচ্যাট প্ল্যাটিনাম ব্যবহারকারীদের জন্য।
স্ন্যাপচ্যাটের অফিশিয়াল ব্লগে জানানো হয়েছে, যারা ৫ জিবির বেশি ডেটা মেমোরিজে সেভ করবেন, তাঁদের অবশ্যই নতুন স্টোরেজ প্ল্যানের জন্য পেমেন্ট করতে হবে। তবে বেশির ভাগ ব্যবহারকারীর স্টোরেজ ৫ জিবির নিচে থাকার কারণে এই পরিবর্তন তাঁদের ওপর প্রভাব ফেলবে না। যাঁরা সীমা অতিক্রম করবেন, তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন।
নতুন তিনটি পেইড প্ল্যান হলো—১০০ জিবি ও ২৫০ জিবি প্ল্যান স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবারদের জন্য এবং ৫ টেরাবাইট স্টোরেজ প্ল্যান স্ন্যাপচ্যাট প্ল্যাটিনাম ব্যবহারকারীদের জন্য।
এই পরিবর্তনে ব্যবহারকারীদের সুবিধার জন্য স্ন্যাপচ্যাট ৫ জিবির বেশি মেমোরিজের জন্য ১২ মাসের অস্থায়ী স্টোরেজ দেবে। অর্থাৎ, ব্যবহারকারীরা এই সময়ের মধ্যে প্ল্যান আপগ্রেড করতে পারবেন বা তাঁদের স্ন্যাপ ডিভাইসে ডাউনলোড করে রাখতে পারবেন। এর মধ্যে কোনো সাবস্ক্রিপশন না কিনলে অতিরিক্ত ডেটা মুছে ফেলা হবে।
স্ন্যাপচ্যাটের মেমোরিজ ফিচার এখন অনেকটা ডিজিটাল ডায়েরির মতো কাজ করে। এখানে ব্যবহারকারীরা নিজেরা পছন্দের স্ন্যাপ, স্টোরি ও ব্যক্তিগত মুহূর্তগুলো সেভ করে রাখতে পারেন।
স্ন্যাপচ্যাটের এই পরিবর্তন বড় একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, দীর্ঘদিন ধরে মেমোরিজ ফিচার সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহার করা যাচ্ছিল। অনেক ব্যবহারকারীর কাছে এই পদক্ষেপ বিরক্তিকর হতে পারে। স্ন্যাপচ্যাট বলছে, এই সিদ্ধান্ত তাদের সিস্টেমকে দীর্ঘ মেয়াদে নির্ভরযোগ্য রাখতে সাহায্য করবে এবং ডেটার ভারসাম্য রক্ষা করবে।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১৪ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে