
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভ্যাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘হাইপোনাট্রেমিয়া।’
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সম্পূর্ণভাবে এআইয়ের পরামর্শ অনুযায়ী একটি স্বাস্থ্য পরিকল্পনা অনুসরণ করছিলেন এবং এ বিষয়ে কোনো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেননি। ঘটনাটি সম্প্রতি ‘আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানস’ জার্নালে প্রকাশিত হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, এটি একটি গুরুতর উদাহরণ, যেখানে এআই থেকে প্রাপ্ত তথ্য পেশাদার পরামর্শ ছাড়াই প্রয়োগ করলে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষত যেসব তথ্য শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সঙ্গে সম্পর্কিত।
বিপজ্জনক বিকল্পের পরামর্শ দেয় চ্যাটজিপিটি
প্রতিবেদনে আরও বলা হয়, ব্যক্তি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলেন কীভাবে সোডিয়াম ক্লোরাইড (সাধারণ লবণ) সম্পূর্ণরূপে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া যায়। উত্তরে চ্যাটজিপিটি বিকল্প হিসেবে ‘সোডিয়াম ব্রোমাইড’ ব্যবহারের পরামর্শ দেয়। এই যৌগ একসময় ওষুধে ব্যবহৃত হতো, তবে বর্তমানে এটি উচ্চমাত্রায় বিষাক্ত হিসেবে স্বীকৃত।
চ্যাটজিপিটির পরামর্শ অনুযায়ী, তিনি অনলাইন থেকে সোডিয়াম ব্রোমাইড কিনে রান্নায় ব্যবহার করতে শুরু করেন এবং টানা তিন মাস এটি গ্রহণ করেন।
এরপর তিনি ভুগতে থাকেন হ্যালুসিনেশন (বিভ্রম), সন্দেহপ্রবণতা ও চরম পিপাসায়। হাসপাতালে ভর্তি করার সময় তিনি বিভ্রান্ত ছিলেন, এমনকি পানি পান করতেও অস্বীকৃতি জানান, কারণ তিনি মনে করছিলেন, পানি দূষিত।
চিকিৎসকেরা তাকে ‘ব্রোমাইড বিষক্রিয়া’ বা ‘ব্রোমিজম’-এ আক্রান্ত বলে শনাক্ত করেন। এই রোগ একসময় খুব সাধারণ ছিল, বিশেষত ১৮৮০ থেকে ১৯৩০ সালের মধ্যে। সে সময় উদ্বেগ, অনিদ্রা এবং উদ্বেগ কমানোর ওষুধ হিসেবে ব্রোমাইড ব্যাপকভাবে ব্যবহৃত হতো। সেগুলো তুলনামূলকভাবে নিরাপদ মনে করা হতো, তবে ব্রোমাইড শরীর থেকে খুব ধীরে বের হয়। ফলে বারবার গ্রহণ করলে শরীরে বিষাক্ত পরিমাণে জমে যেতে পারে।
আজকের দিনে ব্রোমিজম খুবই বিরল, সাধারণত দেখা যায় শিল্প-কারখানায় ব্রোমাইড যৌগের অনিয়ন্ত্রিত ব্যবহারে অথবা কোনো ব্যক্তি ভুলবশত উচ্চমাত্রায় এ ধরনের যৌগ গ্রহণ করে।
তাই ব্রোমাইড গ্রহণের ফলে ভুক্তভোগীর শরীরে দেখা দিয়েছিল স্নায়বিক সমস্যা, ব্রণসদৃশ চর্মরোগ এবং ‘চেরি অ্যাঞ্জিওমা’ নামে পরিচিত লাল দাগ, যা ব্রোমিজমের সাধারণ লক্ষণ।
চিকিৎসার অংশ হিসেবে তাঁর শরীরে পানির ভারসাম্য ও ইলেকট্রোলাইট পুনরুদ্ধারের ওপর জোর দেওয়া হয়। তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয় এবং সোডিয়াম ও ক্লোরাইডের মাত্রা স্বাভাবিক হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রতিবেদনের লেখকগণ বলেন, এআইয়ের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি দিন দিন বাড়ছে।
তাঁরা আরও বলেন, ‘চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই সিস্টেম বৈজ্ঞানিক ভুল তথ্য তৈরি করতে পারে, বিশ্লেষণমূলক আলোচনা করতে অক্ষম এবং শেষ পর্যন্ত ভুল তথ্যের বিস্তার ঘটাতে পারে।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই স্পষ্ট করে তাদের ব্যবহার শর্তাবলীতে উল্লেখ করেছে—‘আমাদের পরিষেবার আউটপুটকে একমাত্র সত্য বা তথ্যের উৎস হিসেবে বিবেচনা করবেন না এবং এটি পেশাদার পরামর্শের বিকল্প নয়।’
এ ছাড়া পরিষেবাটির শর্তে বলা হয়েছে, এটি রোগ নির্ণয় বা চিকিৎসার উদ্দেশ্যে তৈরি করা হয়নি।
এ ঘটনা বিশ্বব্যাপী এআই ব্যবহারে দায়িত্ব ও সচেতনতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এআই তথ্যসূত্র হিসেবে সহায়ক হতে পারে, তবে তা কখনোই পেশাদার চিকিৎসা পরামর্শের বিকল্প হতে পারে না।
এআই ব্যবহারের পরিধি যত বাড়ছে, ততই প্রয়োজন এর আউটপুট যেন নির্ভরযোগ্য, নিরাপদ এবং জনসাধারণের কাছে সঠিকভাবে বোধগম্য হয়।
তথ্যসূত্র: টেকস্পট ও টাইমস অব ইন্ডিয়া

জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে রুশ সরকার। আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর পরিবর্তে নাগরিকদের রাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৩ দিন আগে
অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে নজরদারি বাড়িয়েছে টেক জায়ান্ট গুগল। বিবিসির প্রতিবেদনে জানা যায়, পরিচয় চুরিতে ব্যবহৃত ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেলে তা গুগলের মাধ্যমে ট্র্যাক করা শিগগিরই সম্ভব হবে।
৪ দিন আগে
চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন প্রদর্শনের পরীক্ষা করছে। এই পরীক্ষা চলছে ফ্রি এবং গো সাবস্ক্রিপশন টায়ারে। এই দুই টায়ারই চ্যাটজিপিটির সবচেয়ে সস্তা প্যাকেজ। অনেকের মতে, এটাই হয়তো বিজ্ঞাপনহীন চ্যাটজিপিটির শেষের শুরু।
৫ দিন আগে
কয়েক বছর আগেও এআই নতুন এক প্রযুক্তি হিসেবে ধীরে ধীরে এগোচ্ছিল। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর সবকিছু যেন দ্রুত বদলে যেতে থাকল। মাঝে চীনের ডিপসিক নিয়েও চলল ব্যাপক আলোচনা। খুব অল্প সময়ের মধ্যে এআই পুরো বৈশ্বিক প্রতিযোগিতা হিসেবে গড়ে উঠল।
৫ দিন আগে