
ওয়েবসাইটগুলোর ইন্টারনেট ট্রাফিক সুরক্ষা ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে সমস্যা দেখা দিয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অগণিত ওয়েবসাইট ও অ্যাপের সেবায় বিঘ্ন ঘটছে।
আজ মঙ্গলবার ভোরে ক্লাউডফ্লেয়ারে বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদের বৈশ্বিক নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে এক স্ট্যাটাস আপডেটে প্রতিষ্ঠানটি জানায়, ‘বিভিন্ন গ্রাহককে প্রভাবিত করতে পারে এমন একটি সমস্যার বিষয়ে ক্লাউডফ্লেয়ার অবগত এবং তা তদন্ত করছে। আমরা সমস্যার পূর্ণমাত্রা বুঝতে এবং সমাধানের জন্য কাজ করছি।’
প্রায় ২০ মিনিট পরের একটি আপডেটে তারা জানায়, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ‘আমরা সেবাগুলোকে পুনরুদ্ধার হতে দেখছি, তবে সমস্যা সমাধানের প্রক্রিয়া চলাকালে গ্রাহকেরা স্বাভাবিকের চেয়ে একটু বেশি বিঘ্নতার সম্মুখীন হতে পারেন।’
ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটগুলোকে সাইবার হামলা থেকে রক্ষা করতে এবং দ্রুত কনটেন্ট লোড করতে সহায়ক বিভিন্ন টুল সরবরাহ করে।
ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে বহু অনলাইন সেবা প্রভাবিত হয়েছে বলে মনে হচ্ছে। এর মধ্যে রয়েছে ইলন মাক্সের এক্স (সাবেক টুইটার) এবং অনলাইন গেম লিগ অব লিজেন্ডস।
অনলাইন আউটেজ ট্র্যাকার জানিয়েছে, স্পটিফাই, অ্যামাজন এবং ওপেনএআই-ও বিঘ্নতার মুখে পড়েছিল।
অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউ) ত্রুটি দেখা দেওয়ার এক মাস পর এই বিপর্যয় দেখা দিল। ওই সময় দীর্ঘ সময় ধরে বড় পরিসরে অনলাইন সেবায় সমস্যা সৃষ্টি হয়েছিল।

জাপানে প্রবীণ নারীদের একটি উল্লেখযোগ্য অংশ পারিবারিক বা সম্পর্কের টানাপোড়েনের মতো সংবেদনশীল বিষয়ে মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর পরামর্শ নিতে বেশি পছন্দ করছেন। সম্প্রতি দেশটিতে পরিচালিত এক নতুন জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এটিকে মানুষের মানসিক সাহচর্য ও কাউন্সেলিংয়ের ক্ষেত্রে...
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা করতে পারবেন। রকেট তৈরির পাশাপাশি ‘স্টারলিংক’ নামের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে থাকে...
৩ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলার তোড়জোড় করছিলেন সিঙ্গাপুরের মেটা অফিসের এক কর্মী। হঠাৎ ইনবক্সে টুং করে শব্দ। সময় তখন ভোর ৪টা। ই-মেইলে লেখা—‘কোম্পানিতে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই।’
৪ দিন আগে
নোবেলজয়ী লেখক ওলগা তোগারচুক জানিয়েছেন, তিনি লেখালেখির ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোল্যান্ডের এই নারী লেখক বিষয়টি স্বীকার করেন। এমনকি তিনি জানান, তাঁর সর্বশেষ উপন্যাস লিখতেও তিনি এআই ব্যবহার করেছেন।
৪ দিন আগে