হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার কল লিংক শেয়ার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলকে দীর্ঘমেয়াদি লিংকে পরিণত করা যায়। অ্যাকাউন্ট থাকলেই যে কেউ এ লিংকে ঢুকে কলে অংশ নিতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কল লিংক তৈরির সময় প্রতিবার আলাদা ও সুরক্ষিত লিংক তৈরি হয়। কল লিংকগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরি
অ্যান্ড্রয়েড ও আইওএসের ডিভাইস থেকে কল লিংক তৈরি করা যাবে। এই লিংক তৈরির জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের জন্য একই ধাপ অনুসরণ করতে হবে।
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. কল ট্যাব নির্বাচন করুন
৩. কল ট্যাবে ক্রিয়েট কল লিংক ট্যাপ করুন
৪. ‘কল লিংক টাইপ’ ট্যাপ করে ভয়েস বা ভিডিও কলের মধ্যে সুইচ করুন
৫ রেডিও মেনু থেকে ভিডিও বা ভয়েস কল নির্বাচন করুন
এই লিংক তিন উপায়ে শেয়ার করা যাবে–
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার: হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করা।
কপি লিংক: অন্যান্য প্ল্যাটফর্ম বা ইমেইলে শেয়ারের জন্য আদর্শ উপায়।
শেয়ার লিংক: ফোনের শেয়ার উইন্ডোর মাধ্যমে অন্যান্য অ্যাপে লিংক শেয়ার।
কম্পিউটারের মাধ্যমে কল শেয়ার লিংক তৈরি-
হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কল কল শেয়ার লিংক তৈরি করা যাবে না। এজন্য হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ইনস্টল থাকতে হবে।
১. ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ খুলুন
২. বাম পাশের সাইডবারের টেলিফোন আইকোনে ক্লিক করুন
৩. কল উইন্ডোর ওপরে ‘ক্রিয়েট কল লিংকে’ ট্যাপ করুন।
৪. কল টাইপ মেনু থেকে ভিডিও বা ভয়েস কল সিলেক্ট করতে হবে।
৫. লিংকটি কপি করুন বা কল টাইপ সেকশনের নিচে যে কোন শেয়ার অপশন নির্বাচন করুন।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ শুধুমাত্র উইন্ডোজ ১০ বা এর পরের ভার্সন এবং ম্যাকওএস ১০ দশমিক ১১ বা এর পরের ভার্সনে ইনস্টল করা যাবে।

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
১ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
২ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
২ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
৩ দিন আগে