আইফোন ও আইপ্যাডের নতুন একটি ত্রুটির সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। এই ত্রুটির কারণে মুছে ফেলা ছবি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসগুলোতে ফিরে আসছে। ত্রুটিটি সংশোধনের জন্য আইওএস ১৭.৫. ১ আপডেট নিয়ে এসেছে এই টেক জায়ান্ট।
গত সপ্তাহে আইওএস ১৭.৫ সংস্করণ উন্মোচন করে অ্যাপল। আপডেটটি ইনস্টল করার পর ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হন।
ত্রুটিটি নিয়ে আলাদাভাবে অ্যাপল থেকে কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। তবে এই সমস্যা দ্রুত সমাধান করার জন্য কোম্পানির ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেয় অ্যাপল।
আইফোন ও আইপ্যাডের নির্দিষ্ট কিছু মডেলের জন্য গত সোমবার এই আপডেট নিয়ে আসা হয়েছে। যেসব ডিভাইসে ১৭.৫ সংস্করণ ইনস্টল করার সুবিধা দেওয়া হয়েছিল, সেসব ফোনে এই আপডেট ইনস্টল করা যাবে। নতুন সংস্করণটি আপডেটের জন্য আইফোন বা আইপ্যাডের সেটিংসে প্রবেশ করুন। এরপর জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট বাটনে ট্যাপ করুন। নতুন আপডেটটি এলে ডাউনলোড ও ইনস্টল করুন।
আপডেটটি সম্পর্কে অ্যাপল বলছে, ‘এই আপডেট গুরুত্বপূর্ণ ত্রুটি সংশোধন করবে ও একটি বিরল সমস্যার সমাধান করে যেখানে ডেটাবেইস করাপশনের সম্মুখীন হয়। ফলে মুছে ফেলা হলেও ছবিগুলো ফটো লাইব্রেরিতে আবার দেখা যেতে পারে।’
বিভিন্ন কারণে ফোন থেকে ছবি মুছে ফেলেন ব্যবহারকারীরা। অনেক সময় একই ধরনের একাধিক ছবি তোলা হয়। এর মধ্যে সবচেয়ে ভালো ছবিটি রেখে ফোনের জায়গায় খালি করেন তারা। এ ছাড়া ভুল করে ক্যামেরার সাটারে চাপ পড়েও ছবি তোলা হয়ে যায়। এসব ছবিও ডিলিট করেন ব্যবহারকারীরা। তবে নতুন ত্রুটির কারণে মুছে ফেলা ছবিগুলো আইফোন ও আইপ্যাডের গ্যালারিতে পুনরায় ফিরে আসছিল। এমনকি কয়েক বছর আগের মুছে ফেলা ছবিও গ্যালারিতে দেখা যাচ্ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে একজন বলেন, ‘২০১০ সালের চারটি ছবি সর্বশেষ ছবি হিসেবে বার বার আইক্লাউডে দেখা যাচ্ছে। বারবার ছবিগুলো মুছে ফেলা স্বত্বেও!’
আরেকজন বলেন, ‘আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। ভিন্ন সময়ের ৬টি ছবি মুছে ফেলার পরও দেখা যাচ্ছে। এর মধ্যে কিছু ছবি ২০২৩ সালে মুছে ফেলা হয়েছিল।’
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২ দিন আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে