গান ও পডকাস্ট শোনার জনপ্রিয় প্লাটফর্ম স্পটিফাই সাবস্ক্রিপশনের মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে। এক দশকের বেশি সময় পর ২০ কোটি বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রাইবারের খরচ প্রথম বাড়ল বলে বিবিসি জানিয়েছে।
এখন থেকে যুক্তরাষ্ট্রের একক ব্যবহারকারীদের ১০ দশমিক ৯৯ ডলার ব্যয় করতে হবে, যা আগে ছিল ৯ দশমিক ৯৯ ডলার। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ আরো ৪৯টি দেশে একইভাবে মূল্য বাড়বে।
অন্যান্য স্ট্রিমিং পরিষেবার মূল্য বৃদ্ধির পর স্পটিফাই খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিল।
গত সোমবার স্পটিফাই এক বিবৃতিতে বলেছে, বিশ্বজুড়ে প্রিমিয়াম সেবার মূল্য বাড়ানো হয়েছে। এর ফলে নতুন উদ্ভাবন চালানো সহজ হবে। এই সিদ্ধান্ত শ্রোতা ও শিল্পী উভয় পক্ষকে উপকৃত করবে।
যুক্তরাষ্ট্রে সাবস্ক্রিপশনের দুই জনের প্রিমিয়াম প্যাকেজের খরচ ১২ দশমিক ৯৯ ডলার থেকে বেড়ে ১৪ দশমিক ৯৯ ডলার হবে, পারিবারিক প্যাকেজের দাম ১৫ দশমিক ৯৯ ডলার থেকে বেড়ে ১৬ দশমিক ৯৯ ডলারে দাঁড়াবে। পাশাপাশি শিক্ষার্থীদের সাবস্ক্রিপশন প্যাকেজের দাম ৪ দশমিক ৯৯ ডলার থেকে বেড়ে ৫ দশিমক ৯৯ ডলার হবে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ বলছে, যুক্তরাজ্যের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের প্রতি মাসে ১ পাউন্ড বেশি খরচ করতে হবে।
তবে এই বর্ধিত মূল্য কার্যকর হওয়ার আগে এক মাসের ছাড় পাবেন গ্রাহকরা। এর মধ্যে সাবস্ক্রিপশন বাতিল না করলে বর্ধিত মূল্য কার্যকর হবে বলে স্পটিফাই জানিয়েছে।
এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে পারিবারিক সাবস্ক্রিপশন প্যাকেজ এবং যুক্তরাজ্যে দ্বৈত এবং পারিবারিক সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য বৃদ্ধি করেছিল স্পটিফাই। কিন্তু একক ব্যবহারীদের প্যাকেজ অপরিবর্তিত ছিল।
এর আগে অ্যাপল মিউিজিক, পিকক, নেটফ্লিক্স, ম্যাক্স এবং প্যারামাউন্টপ্লাস সাবস্ক্রিপশনের মূল্য বৃদ্ধি করেছে। ব্যবসায় প্রতিযোগী অ্যাপল মিউিজিক ও আমাজন মিউজিকের সঙ্গে মিল রেখে এই নতুন মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে স্পটিফাই জানিয়েছে।
গত এপ্রিলে স্পটিফাইয়ের সুইডিশ সিইও ডেনিয়াল ইক এক টেলিকনফারেন্সে বলেন সাবস্ক্রিপশনের মূল্য বাড়ানোর পরিকল্পনার কথা জানান।
সংগীতের এই প্লাটফর্ম প্রতিষ্ঠানের দক্ষতার উন্নয়নের জন্য গত জানুয়ারিতে ৬ শতাংশ কর্মী ছাটাই করে। স্পটিফাই ব্যবহাকারীদের জন্য বিজ্ঞাপনযুক্ত বিনামূল্যের সাবস্ক্রিপশন সেবা চালিয়ে যাবে।
এখন ৫১ কোটি ২ লাখ ব্যবহারকারী স্পটিফাইয়ে গান শোনেন। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ সাবস্ক্রাইবার।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৪ ঘণ্টা আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
১ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
১ দিন আগে