নাথিং ফোন কোনো ব্র্যান্ডের নাম হতে পারে? হ্যাঁ হতে পারে এবং হয়েছেও। বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই তাঁর আগের প্রতিষ্ঠান ছেড়ে শুরু করেছেন নতুন উদ্যোগ। আর তাঁর নতুন উদ্যোগের নাম নাথিং ফোন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জুন ভারতে নাথিং ফোন তাদের প্রথম ফোন বাজারে ছেড়েছে। দারুণ ডিজাইন ও আউটলুক নিয়ে বাজারে আসছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
অনেকটা আইফোনের মতো শার্প এজড এই ফোনটি দেখতে স্বচ্ছ। প্রতিষ্ঠানটির দাবি, বাজারে নতুন কিছু আনার দর্শন থেকেই এমন ফোনের এমন নকশা করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ফোনটিতে রাখা হয়েছে দুটি ক্যামেরা। এ ছাড়া এর স্বচ্ছ আবরণের কারণে ফোনটির ভেতরে থাকা সব নাট-স্ক্রু দেখা যাবে বাইরে থেকে।
এই ফোনটির একটি দারুণ ফিচার হলো—ফোনটির ব্যাক পার্টে নোটিফিকেশন জানান দিতে রাখা হয়েছে এলইডি লাইট। নাথিং ফোন কর্তৃপক্ষ এই এলইডি লাইটের নাম রেখেছে, গ্লিফ ইন্টারফেস। ফোনটিতে নোটিফিকেশন আসা মাত্র পেছনের এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। আবার এই ফোনটিকে যখন কোনো ওয়ারলেস চার্জার দিয়ে চার্জ করা হবে তখনো এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। এ ছাড়া প্রতিবার ছবি তোলার সময়ও এই এলইডি লাইটি জ্বলবে জানানো হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
এ ছাড়া, ফোনটির ব্যাক পার্টের নিচের দিকে রয়েছে আরও একটি ছোট এলইডি লাইট। যখন কোনো ব্যবহারকারী তারযুক্ত চার্জার দিয়ে ফোনটি চার্জ করবেন তখন নিচের ছোট এলইডি লাইটটি জ্বলবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৩ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
৩ দিন আগে