
অ্যাপল তাদের সবচেয়ে বড় ইভেন্টে ঘোষণা দিয়েছে নতুন আইফোন ১৭ সিরিজ ও আইফোন এয়ারের। সেই সঙ্গে উন্মোচন করেছে বহুল প্রতীক্ষিত আইওএস ২৬ অপারেটিং সিস্টেম, যার বেটা সংস্করণ ইতিমধ্যে উন্মুক্ত হয়েছে।
অ্যাপল জানিয়েছে, আইওএস ২৬-এর চূড়ান্ত সংস্করণ (স্টেবল রিলিজ) ১৫ সেপ্টেম্বর রাত ১২টা থেকে সব উপযুক্ত আইফোন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। নতুন আইফোনগুলোতে সফটওয়্যারটি আগে থেকেই ইনস্টল থাকবে।
অ্যাপলের নতুন ফোনগুলোর মধ্যে রয়েছে—আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন এয়ার (একটি অতি পাতলা নতুন ডিজাইন)। এই নতুন মডেলগুলোতেই প্রথমবারের মতো ডিফল্ট হিসেবে আইওএস ২৬ থাকছে।
আইওএস ২৬-এ নতুন কী থাকছে
নতুন আইওএস ২৬ সংস্করণে থাকছে একাধিক নতুন ফিচার ও ডিজাইনের পরিবর্তন। দেখে নেওয়া যাক কী কী আসছে—
লিকুইড গ্লাস ইন্টারফেস: নতুন স্বচ্ছ ও পানি গড়িয়ে চলার ডিজাইন, যা আইফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও নান্দনিক করে তুলবে।
স্মার্টার সিরি: অ্যাপলের স্মার্ট সহকারী সিরি আরও প্রাঞ্জল ভাষা বোঝার ক্ষমতা, স্ক্রিনের কনটেক্সট বুঝে উত্তর দেবে বা কাজ করার সুবিধা।
নতুন কল ফিচারস: লাইভ ভয়েসমেইল, কল স্ক্রিনিং ও উন্নত কল কন্ট্রোল।
ফটো অ্যাপ রিডিজাইন: সরল লেআউট, নিজের মতো করে কালেকশন সাজানোর সুযোগ, ক্যারোসেল হাইলাইটস ও উন্নত সার্চ।
নতুন পাসওয়ার্ডস অ্যাপ: পাসওয়ার্ড, পাসকি, ওয়াইফাই লগইন ও শেয়ার্ড ক্রেডেনশিয়াল এক জায়গায় সংরক্ষণের সুযোগ।
মেসেজিং আপগ্রেড: ইমোজি ও স্টিকার ট্যাপব্যাক, টেক্সট ইফেক্ট, নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো এবং স্যাটেলাইট মেসেজিংয়ের পরিসর বৃদ্ধি।
আইফোন মিররিং অন ম্যাক: এখন ম্যাক থেকে সরাসরি আইফোন নিয়ন্ত্রণ করা যাবে, অডিওসহ পূর্ণ নিয়ন্ত্রণের সুবিধা থাকবে।
ট্যাপ টু ক্যাশ (ওয়ালেট ফিচার) : দুই আইফোন একসঙ্গে ধরলেই টাকা ট্রান্সফার হবে।
মেইল অ্যাপ উন্নতি: এখন থেকে মেইল নিজে থেকেই ভাগ হবে—প্রাইমারি, ট্রানজ্যাকশনস, আপডেটস ও প্রমোশনস নামে।
জার্নাল অ্যাপ আপডেট: ইনসাইটস ড্যাশবোর্ড, এন্ট্রি সার্চ ও রাইটিং গোলস নামে নতুন অপশন পাওয়া যাবে জার্নাল অ্যাপ।
গেম মোড: গেম খেলার সময় কম লেটেন্সি ও উন্নত পারফরম্যান্স দেবে।
অ্যাক্সেসিবিলিটি ফিচার: আই ট্র্যাকিং, ভয়েস শর্টকাট, মিউজিক হ্যাপটিকস ও মোশন কিউ দিয়ে ব্যবহার আরও সহজ হবে।
আইওএস ২৬ কোন কোন আইফোনে মিলবে
আইওএস ২৬ আপডেট নিম্নলিখিত আইফোন মডেলগুলোতে পাওয়া যাবে:
আইফোন ১৬ই
আইফোন ১৬ ও ১৬ প্লাস
আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স
আইফোন ১৫ ও ১৫ প্লাস
আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স
আইফোন ১৪ ও ১৪ প্লাস
আইফোন ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্স
আইফোন ১৩ ও ১৩ মিনি
আইফোন ১৩ প্রো ও ১৩ প্রো ম্যাক্স
আইফোন ১২ ও ১২ মিনি
আইফোন ১২ প্রো ও ১২ প্রো ম্যাক্স
আইফোন ১১
আইফোন ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্স
আইফোন এসই (২য় প্রজন্ম এবং পরবর্তী ভার্সন)
তবে আইওএস ২৬-এর কিছু ফিচার, বিশেষ করে অ্যাপল ইন্টেলিজেন্স-সংক্রান্ত ফিচারগুলো শুধু আইফোন ১৬ সিরিজ ও আইফোন ১৫ প্রো বা ১৫ প্রো ম্যাক্সে কাজ করবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৩ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
৩ দিন আগে
শেয়ারবাজারে নজির গড়ে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) প্রথমবারের মতো সাময়িকভাবে ৫ ট্রিলিয়ন (পাঁচ লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার পর ইতিহাসের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করল অ্যাপল।
৩ দিন আগে