কিছুদিন পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম তীর্যক ও আকর্ষণীয় মন্তব্য করে আলোচনার কেন্দ্রে থাকেন ইলন মাস্ক। এবার তিনি ঘোষণা দিয়েছেন, টুইটারে পোস্ট দিয়ে ‘অন্যায় আচরণের শিকার’ হওয়া কর্মীরা নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি লড়াই চালাতে চাইলে পুরো খরচ এক্স বহন করবেন।
গতকাল শনিবার ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে (টুইটার) এক পোস্টে বলেন, ‘টুইটারে কোনো পোস্ট বা কোনো পোস্টে লাইক দেওয়ার কারণে নিয়োগকর্তার অন্যায় আচরণের শিকার হওয়া কেউ মামলা করতে চাইলে, যত আইনি খরচ হবে তার পুরোটা এক্স বহন করবে।’
মাস্ক আরো বলেন, ‘আমরা শুধু মামলা করেই ক্ষান্ত হব না, এই বিষয় নিয়ে শোরগোল তুলব এবং অভিযুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদকেও আদালতে টেনে নিয়ে আসব।’
পরে এই পোস্টের ব্যাখ্যা দিয়ে মাস্ক বলেন, আইনি হুমকি ছাড়া যুক্তরাষ্ট্রে কোনো বিষয়ে পরিবর্তন আসে না।
গত জুলাইয়ে একটি গ্রাফ দেখিয়ে মাস্ক বলেন, মাসিক ব্যবহারকারীর ৫৪ কোটিতে ওঠে এক্স ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে। কোম্পানিতে কাঠামোগত পরিবর্তন ও বিজ্ঞাপনের মাধ্যমে আয় বাড়ানোর পদক্ষেপের মধ্যে এ তথ্য এল।
এক্সের নিবার্হী কর্মকর্তাদের দাবি, গত ৫ জুলাই মেটা প্রতিদ্বন্দ্বী হিসেবে থ্রেড চালু করার পর এক্সের ব্যবহার বেড়ে গেছে।
দীর্ঘ ১৭ বছর পর জুলাইয়ে ‘নীল পাখি’ পরিবর্তন করে ‘এক্স’ অক্ষরকে কোম্পানির নতুন লোগো বানানো হয়।

গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
২ ঘণ্টা আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রোববার, ৩০ আগস্ট, বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৬ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযানে করে উৎক্ষেপিত হলো আরেকটি বিস্ময়কর নভোদুরবিন ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ।
৩ ঘণ্টা আগে
মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস।
৪ ঘণ্টা আগে