অনেক কারণে চীনের চালকবিহীন গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারছে না। তাই দেশটি এখন ইউরোপকে নতুন বাজার হিসেবে বেছে নিচ্ছে। তারা ইউরোপে অফিস খুলছে, তথ্য ভাগাভাগির চুক্তি করছে এবং রাস্তায় তাদের চালকবিহীন গাড়ির প্রযুক্তি পরীক্ষার কাজ করছে। এ ধরনের উদ্যোগগুলো ইউরোপের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। কারণ, চীন বাজারে প্রবেশ করলে তাদের জন্য ব্যবসায়িক চাপ বাড়বে।
বিশ্বে এখন চীনা গাড়ির বাজার বাড়ছে। সেগুলোর অর্ধেকের বেশি মডেলে এখন চালকবিহীন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কিছু গাড়িতে এটি মূল ফিচার হিসেবে ব্যবহার করা হয়। চীন নিজের প্রতিষ্ঠানগুলোকে বিশ্বব্যাপী চালকবিহীন গাড়ি প্রযুক্তিতে সেরা হওয়ার জন্য উৎসাহ দিচ্ছে; পাশাপাশি দেশটির সম্পৃক্ত সংস্থাগুলো প্রযুক্তি পরীক্ষা ও উন্নয়নের কাজ সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিউক্রাফটের প্রযুক্তি-প্রধান ডং লি বলেন, ‘ইউরোপকে আমাদের বৈশ্বিক পরিকল্পনার মূল কেন্দ্র হিসেবে দেখছি। ইউরোপের পরিবেশ যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি উন্মুক্ত।’ কিউক্রাফট এরই মধ্যে জার্মানিতে নতুন দপ্তর করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ইউরোপের কয়েকটি গাড়ি নির্মাতার সঙ্গে কাজ করছে এবং আশা করছে, দুই বছরের মধ্যে তাদের প্রযুক্তি বিক্রি শুরু হবে।
মোমেন্টার, ডিপরুট, উইরাইড, বাইডু এবং পনি এআইয়ের মতো চীনা প্রতিষ্ঠানগুলো ইউরোপে তাদের ব্যবসার সম্প্রসারণ করছে। মোমেন্টা জার্মানিতে উবারের সঙ্গে লেভেল-৪ চালকবিহীন প্রযুক্তির পরীক্ষা শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, তারা অদূর ভবিষ্যতে মার্সিডিজ বেঞ্জের জন্য চালক-সহায়ক প্রযুক্তি তৈরি করবে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে চীনের প্রতিষ্ঠানগুলো প্রবেশ করায় প্রতিযোগিতা বাড়বে। ইউরোপে চালকবিহীন প্রযুক্তি এখনো ব্যয়বহুল। কিন্তু চীনের প্রতিষ্ঠানগুলো সস্তা কিংবা বিনা মূল্যে প্রযুক্তি সরবরাহ করে বাজারে সুনাম কুড়িয়েছে। তবে গবেষণাপ্রতিষ্ঠান কেনলাইসের তথ্য অনুসারে, চলতি বছর চীনে বিক্রি হওয়া প্রায় ৬০ শতাংশ গাড়িতে লেভেল-২ চালকবিহীন প্রযুক্তি থাকবে। তবে এটি নির্দিষ্ট পরিস্থিতিতে চালকবিহীন হলেও তাতে চালক থাকতে হবে।
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনে চালকবিহীন প্রযুক্তি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এমন বাজার ইউরোপেও তৈরি হওয়া উচিত।’ তিনি ইউরোপীয় দেশগুলোর জন্য একক নীতি এবং সমন্বিত নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন।
কিছু ইউরোপীয় প্রতিষ্ঠান চীনের এই ব্যবসা সম্প্রসারণে উদ্বিগ্ন। তারা চাইছে কঠোর নিয়ন্ত্রণ, যাতে প্রতিযোগিতার পরিবেশ সমান থাকে। অন্যদিকে অনেক প্রতিষ্ঠান মনে করছে, চীনের প্রতিষ্ঠানগুলো ইউরোপের বাজারে প্রতিযোগিতা বাড়িয়ে প্রযুক্তির মান উন্নয়নে সাহায্য করবে।
চীনের প্রতিষ্ঠানগুলো ইউরোপে নতুন দপ্তর খোলা, রাস্তায় পরীক্ষা চালানো এবং ডেটা চুক্তি করার মাধ্যমে সেখানে স্থায়ী বাজার গড়ার পদক্ষেপ নিচ্ছে। এই প্রচেষ্টা ইউরোপীয় প্রযুক্তি খাতের জন্য নতুন চ্যালেঞ্জ ও সুযোগ—উভয়ই তৈরি করছে।
সূত্র: রয়টার্স

দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৩ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৪ দিন আগে