একই সঙ্গে ১৫টি ফিচার উন্মোচন করছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। লুকিয়ে অন্যের স্টোরি দেখা বা লোকেশন শেয়ারের মতো বেশ কিছু চমকপ্রদ সুবিধা এসব ফিচারের মাধ্যমে পাওয়া যাবে। চ্যানেল ও গ্রুপের ওপর আরও নিয়ন্ত্রণের সুযোগও দেবে নতুন ফিচারগুলো।
টেলিগ্রামের ১০.১১ সংস্করণে ফিচারগুলো যুক্ত করা হয়েছে। নতুন ফিচারগুলো পেতে অ্যান্ড্রয়েড ও আইওএসের সর্বশেষ টেলিগ্রামের সংস্করণটি ডাউনলোড করতে হবে। ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো—
চ্যানেলস: টেলিগ্রামের সার্চ ইন্টারফেসে একটি ‘চ্যানেল ট্যাব’ যুক্ত করা হয়েছে। যেসব চ্যানেল ফলো করা হয়েছে ও নতুন নতুন চ্যানেলের সুপারিশ নতুন ট্যাবটির মাধ্যমে জানা যাবে।
মাই প্রোফাইল: নিজের প্রোফাইলের কোন কোন বিষয় অন্যরা দেখতে পায় তা জানার জন্য মাই প্রোফাইল অপশন যুক্ত করেছে টেলিগ্রাম। এটি প্ল্যাটফর্মটির সেটিংস থেকে দেখা যাবে। এ ছাড়া নিজেদের অর্জন বা প্রিয় মুহূর্তগুলো তুলে ধরার জন্য ব্যবহারকারীরা প্রোফাইলে তিনটি স্টোরি পিন করতে পারবেন।
লুকিয়ে অন্যের স্টোরি দেখার সুবিধা: টেলিগ্রামের প্রিমিয়াম গ্রাহকেরা স্টিলথ মোড ব্যবহার করে লুকিয়ে অন্যের স্টোরি দেখতে পারবেন। অর্থাৎ অন্য কারও স্টোরি দেখলে স্টোরি ক্রিয়েটরের কাছে কোনো নোটিফিকেশন যাবে না।
জন্মদিন: টেলিগ্রামের ব্যবহারকারীরা নিজেদের জন্মতারিখ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। জন্মদিনে যে কেউ প্রোফাইলে প্রবেশ করে বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করে শুভেচ্ছা জানাতে পারবে।
প্রোফাইলে চ্যানেল যুক্ত করা সুবিধা: চ্যানেলের ক্রিয়েটররা তাদের নিজস্ব প্রোফাইলে চ্যানেলের লিংক যুক্ত করতে পারবেন। চ্যানেলের সর্বশেষে কনটেন্ট একটি প্রিভিউ প্রোফাইলের বায়োতে যুক্ত করা যাবে। ফলে অন্যরা প্রোফাইল প্রবেশ করার পর একটি ট্যাপের মাধ্যমে কনটেন্টগুলো দেখতে পারবে।
লোকেশন শেয়ার: পরিবার বা বন্ধুদের সঙ্গে নিজের লাইভ লোকেশন যত ক্ষণ ইচ্ছা ততক্ষণ শেয়ার করা যাবে। ফলে অন্যরা ব্যবহারকারীদের অবস্থান অনুসরণ করতে পারবে। আর গন্তব্যে পৌঁছে গেলে একটি নোটিফিকেশন পাঠানো হবে।
রিক্যাশন নোটিফিকেশন: নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা জন্য বিশেষ একটি ফিচার যুক্ত করছে টেলিগ্রাম। কোনো মেসেজ বা স্টোরির রিক্যাশনের নোটিফিকেশনগুলো ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারবে। ফিচারটি টেলিগ্রামের সেটিংস অপশনে পাওয়া যাবে।
ফরোয়ার্ড মেসেজে প্রোফাইল ছবি: যার কাছ থেকে নিয়ে মেসেজটি ফরোয়ার্ড করা হয়েছে এখন তার প্রোফাইল ছবিটি মেসেজের সঙ্গে যুক্ত থাকবে।
কাস্টম ইমোজি: টেলিগ্রামের প্রিমিয়াম ব্যবহারকারীরা পোলের সঙ্গে অ্যানিমেটেড ও কাস্টম ইমোজি যুক্ত করতে পারবেন।
গ্রুপ মডারেশন: গ্রুপের অ্যাডমিনরা একাধিক মেসেজ নির্বাচন করে একইসময়ে মেসেজগুলো ডিলিট করতে পারবে। এখন গ্রুপের মেম্বারদের একেবারে গ্রুপ থেকে বের করে না দিয়ে তাদের রেস্ট্রিক করা যাবে। অর্থাৎ তারা গ্রুপের মেসেজ দেখতে পারবেন কিন্তু মেসেজ দিতে পারবেন না।
পোস্টের রিক্যাশন নিয়ন্ত্রণ: চ্যানেলের একটি পোস্টে কি ধরনের রিক্যাশন দেওয়া যাবে ও সর্বোচ্চ কয়েকটি রিক্যাশন পাবে তা নিয়ন্ত্রণ করতে পারবে অ্যাডমিনরা।
টপিক দেখার জন্য সোয়াইপ গেসচার: গ্রুপে টপিকস ফিচারটি চালু করলে নতুন টপিক দেখার জন্য ব্যবহারকারীদের শুধু সোয়াইপ করতে হবে। তাই দ্রুত গ্রুপের মেসেজগুলো পড়ে নেওয়া যাবে।
বিজ্ঞাপন: প্রিমিয়াম ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখার ফিচারটি বন্ধ করে রাখতে পারেন। তবে নতুন ফিচারের মাধ্যমে নিজের চ্যানেলের বিজ্ঞাপন দেখতে পারবেন।
ওয়েবসাইটের ইনস্ট্যান্ট ভিউ: টেলিগ্রামের ওয়েব সংস্করণে যুক্ত করা ওয়েবসাইটগুলো এখন আরও দ্রুত দেখা যাবে। অর্থাৎ ওয়েবসাইটগুলোতে ক্লিক করলে এগুলো দ্রুত লোড হবে।
বিজ্ঞাপনের মাধ্যমে আয়: চ্যানেলে দেখানো বিজ্ঞাপনগুলো থেকে আয় করতে পারবেন ক্রিয়েটররা। ব্যবহারকারীদের সঙ্গে ৫০ শতাংশ পর্যন্ত আয় ভাগ করবে টেলিগ্রাম।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল ও অ্যান্ড্রয়েড পুলিশ

দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
‘সিনামন বান’ কোড নামে পরিচিত অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে গত ১৬ জুন। প্রথমে গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসে এটি পাওয়া গেলেও পর্যায়ক্রমে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনেও আপডেটটি আসবে।
১১ ঘণ্টা আগে
নক্ষত্র, গ্রহ, গ্যাস, ধূলিকণাসহ আমরা যেসব বস্তু দেখতে পাই, তা পুরো মহাজগতের মোট ভর ও শক্তির মাত্র ৫ শতাংশ। এর বাকি অংশজুড়ে রয়েছে রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। এর প্রকৃতি এখনো অনেকটাই অজানা। এই অজানাকে ভেদ করতে, সেখানে কী আছে...
১২ ঘণ্টা আগে
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া গতকাল সোমবার জানিয়েছে, তারা ছয়টি বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। এর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোর জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে আরও ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূলধন সংগ্রহের লক্ষ্যে কম্পিউট-ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম চালু করা।
১২ ঘণ্টা আগে