ফেসবুকের মূল কোম্পানী মেটার প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ পদত্যাগ করছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ বছর কাজ করার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন স্যান্ডবার্গ।
ফেসবুকে স্যান্ডবার্গ লিখেছেন, তিনি নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মেটার বিজ্ঞাপন বাজারে মন্দা ও টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা দেখা দেয়। এর মধ্যেই স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিলেন।
শেরিল স্যান্ডবার্গ প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষ নারী নেতৃত্ব। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর আকস্মিক পদত্যাগের ঘোষণায় মেটার শেয়ার প্রায় ৪ শতাংশ কমে যায়। ফেসবুক পোস্টে স্যান্ডবার্গ বলেছেন, ২০০৮ সালে যখন আমি কাজটি নিয়েছিলাম, ভেবেছিলাম পাঁচ বছর এখানে থাকব। কিন্তু ১৪ বছর পর জীবনের পরবর্তী অধ্যায় লেখার সময় এসেছে।
স্যান্ডবার্গ আরও লিখেছেন, তখনো মার্ক জুকারবার্গের নেতৃত্বে একটি ছোট কোম্পানি ছিল ফেসবুক। তখন মার্ক হার্ভার্ডের ২৩ বছর বয়সী একজন ড্রপআউটার। আর তখন স্যান্ডবার্গ গুগলের একজন অভিজ্ঞ কর্মকর্তা, তিনি মার্কের বিজ্ঞাপন ব্যবসাকে লাভের পাওয়ার হাউসে পরিণত করতে সাহায্য করেছিলেন। কোম্পানিটি সম্প্রসারণের জন্য ইনস্টাগ্রাম, হোয়াটস অ্যাপ, ম্যাসেন্জার অন্তর্ভুক্ত করেন তিনি।
স্যান্ডবার্গের পদত্যাগ নিয়ে নিজের পোস্টে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, ‘তাঁর প্রস্থান একটি যুগের সমাপ্তি। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জন্য সুযোগ তৈরি করেছেন স্যান্ডবার্গ। আজকের মেটার সাফল্যের পেছনে তাঁর অনেক অবদান।’
এদিকে মেটার প্রধান প্রবৃদ্ধি কর্মকর্তা জাভিয়ের অলিভান স্যান্ডবার্গের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসার স্থপতি বলা হয় স্যান্ডবার্গকে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
১ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে