ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন। সেই মাহেন্দ্রক্ষণ সামনে রেখে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ঘরে ঘরে এখন সাজ সাজ রব। তিনটি আয়োজক দেশের ৪৮টি দলের মোট ১০৪টি ম্যাচের এই বিশাল মহাযজ্ঞ এবার উপহার দেবে ফুটবল ইতিহাসের দীর্ঘ রোমাঞ্চ। এই বিপুলসংখ্যক ম্যাচ উপভোগ করার জন্য আপনার বসার ঘরটি সাধারণ হলে তো চলবে না। বসার ঘরটি অসাধারণ করে তুলতে তৈরি করে নিন ঘরোয়া স্টেডিয়াম! এতে ফুটবল ম্যাচের টানটান উত্তেজনা, অতিরিক্ত সময়ের নাটকীয়তা আর বন্ধুদের আড্ডা জমবে ভালো।
সঠিক পরিকল্পনা আর সামান্য কিছু পরিবর্তনের মধ্য দিয়ে আপনার বসার ঘরটি হয়ে উঠবে এবারের বিশ্বকাপের সেরা গ্যালারি!
বিশ্বকাপ দেখার মূল আকর্ষণই হলো নিখুঁত ভিজ্যুয়াল। আপনি টেলিভিশন, প্রজেক্টর কিংবা যেকোনো স্মার্ট ডিভাইসেই খেলা দেখুন না কেন, স্ক্রিনটি এমনভাবে স্থাপন করুন, যেন প্রতিটি আসনে বসে খেলা পরিষ্কারভাবে দেখা যায়। দিনের বেলা খেলা দেখার সময় জানালা বা ঘরের লাইটের আলো যেন সরাসরি স্ক্রিনে এসে না পড়ে, তা নিশ্চিত করুন। প্রয়োজনে গাঢ় পর্দা বা লাইট-ফিল্টারিং শেডস ব্যবহার করতে পারেন। স্ক্রিনের সামনে কিংবা আশপাশে কোনো লম্বা আলংকারিক জিনিস বা ল্যাম্প রাখবেন না। ঘরের যাতায়াতের পথটি বসার জায়গার পেছনে বা পাশে রাখুন। টিভির আকারের চেয়ে কিছুটা চওড়া এবং ক্যাবিনেটযুক্ত মিডিয়া স্ট্যান্ড ব্যবহার করলে রাউটার, সেট টপ বক্স এবং রিমোটের তারগুলো লুকিয়ে রাখা যায়।
ধারাভাষ্যকারদের কণ্ঠ, গ্যালারির গর্জন আর গোল হওয়ার পর দর্শকদের উল্লাস—সব মিলিয়ে তৈরি হয় মাঠের আবহ। এই আবহ পেতে স্ক্রিনটিকে একটি ভালো সাউন্ডবার বা স্পিকার সিস্টেমের সঙ্গে যুক্ত করুন। সাউন্ডের ভলিউম এমনভাবে সামঞ্জস্য করুন যেন ধারাভাষ্য স্পষ্ট শোনা যায়, আবার স্টেডিয়ামের আবহটাও ঘরের মধ্যে দারুণভাবে অনুভূত হয়।
খেলা দেখার জন্য বসার জায়গাটি আরামদায়ক হওয়া জরুরি। এ জন্য সঠিক আসবাব নির্বাচন করুন। বসার ঘরের প্রধান সোফাটি স্ক্রিনের ঠিক সামনে রাখুন এবং বাড়তি চেয়ারগুলোকে দুই পাশে কিছুটা কোনাকুনি করে দিন। এতে কারও ঘাড় বাঁকাতে হবে না। দীর্ঘ সময় শুয়ে-বসে খেলা দেখার জন্য বা খেলা শেষে বন্ধুদের রাতে থেকে যাওয়ার সুবিধার্থে একটি পাওয়ার সোফা বেড অথবা রিক্লাইনার সোফা দারুণ কাজে দেবে।
টানটান উত্তেজনার মাঝে স্ন্যাকস বা পানীয় নেওয়ার জন্য বারবার টিভির সামনে দিয়ে হাঁটাচলা করলে খেলা দেখার আনন্দ কিছুটা মাটি হয়ে যেতে পারে। ঘরের মাঝে একটি বড় কফি টেবিল রাখার চেয়ে সোফার দুই প্রান্তে ছোট ছোট সাইড টেবিল বা নেস্টিং টেবিল রাখুন। এতে সবাই যাঁর যাঁর আসন থেকে খাবার নিতে এবং ফোন রাখতে পারবেন। রিমোট, টিস্যু এবং বোতল ওপেনারগুলো একটি ছোট ট্রেতে গুছিয়ে রাখুন, যেন গোল উদ্যাপনের উত্তেজনায় কোনো কিছু হারিয়ে বা ভেঙে না যায়।
সূত্র: আইওএল

এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২ দিন আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে