দৈনন্দিন কাজে আমরা প্রায় সময় ই-মেইল ব্যবহার করি। বিভিন্ন কাজে মেইল পাঠাতে হয়। সেসব মেইল প্রাপক পড়েছে কি না, তা জানতে পারি না। তবে বিভিন্ন উপায় ব্যবহার করে মেইল ট্র্যাক করা যায়।
প্রথমে আমাদের ব্রাউজারে এক্সটেনশন অপশনে যেতে হবে। ক্রোম ব্রাউজারের ডানে থ্রি ডট আইকনে ক্লিক করে অথবা ইউআরএল বারের পাশে এক্সটেনশন আইকনে ক্লিক করতে হবে। এরপর ক্রোম ওয়েব স্টোরে যেতে হবে। আবার গুগলে সার্চ দিলে ক্রোম ওয়েব স্টোর পেতে পারেন।
ক্রোম ওয়েব স্টোরে প্রবেশ করে এক্সটেনশন সিলেক্ট করে নিন। অসংখ্য এক্সটেনশন সামনে আসবে। সেখান থেকে মেইল ট্র্যাক নামের এক্সটেনশনটি বেছে নিন। সেখানে গিয়ে এড ক্রোমে ক্লিক করলে এক্সটেনশনটি ব্রাউজারে যুক্ত হয়ে যাবে।
এবার মেইল ট্র্যাক এক্সটেনশনে প্রবেশ করে যে জিমেইলের জন্য সেটি ব্যবহার করবেন, সেটিকে সাইন ইন করে নিন। তারপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফেলুন। মেইল ট্র্যাক তিন ধরনের প্যাকেজ অফার করে। এগুলোর মধ্যে একটি ফ্রি ব্যবহার করা যাবে।
যেকোনো প্যাকেজ বাছাই করে সাইন ইন করতে হবে জিমেইল দিয়ে। এরপর জিমেইল রিফ্রেশ করলে ডান দিকে মেইল ট্র্যাকের চিহ্ন আসবে। অর্থাৎ এক্সটেনশনটি চালু হয়ে গেছে।
এই চিহ্নতে পাঠানো মেইল কেউ পড়লে বা সিন করলে নোটিফিকেশন আসবে। মেইল পাঠানোর সময় মেইল বক্সে একটি মেইল ট্র্যাকের সিগনেচার আসবে, যা দেখলে প্রাপক বুঝতে পারবে, এই মেইলটি পড়া ট্র্যাক করা হবে। তবে এই সিগনেচার চাইলে মুছে ফেলা যাবে।
তারপর মেইল করা যাবে। মেইল পাঠানোর পর জিমেইলের সেন্ড বক্সে পাঠানো মেইলের পাশে দুটো করে টিক মার্ক দেখাবে। দুটো টিক মার্ক যদি একসঙ্গে সবুজ হয়ে থাকে, তাহলে বুঝতে হবে প্রাপক মেইলটি পড়েছে। আর যদি একটি সবুজ হয়, তাহলে বুঝতে হবে, মেইল প্রাপক এখনো সেটি খুলে দেখেননি। ঠিক মার্কগুলোয় ক্লিক করে দেখা যাবে, প্রাপক কতক্ষণ আগে মেইলটি পড়েছেন।
মেইল ট্র্যাকের এই সার্ভিস ব্যবহার করা যাবে স্মার্টফোনেও। শুধু জিমেইল নয়, আউটলুক মেইলের জন্যও এটি ব্যবহার করা যাবে।মাইক্রোসফটের অ্যাপস্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে। এরপর ই-মেইল দিয়ে সাইন ইন করে ব্যবহার করতে হবে।
এভাবে থার্ড পার্টি ছাড়াও জিমেইলে সরাসরি রিড রিসিপ্টের মাধ্যমে ই-মেইল ট্র্যাক করা যাবে। তবে তা শুধু গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য। ফ্রি জিমেইল ব্যবহারকারীদের জন্য নয়।
মেইল ট্র্যাক করার আরেকটি উপায় হলো এইচটিএমএলে ইমেজ ট্যাগ ব্যবহার করা। মেইল বডিতে এইচটিএমএল কোডে ছবি জুড়ে দিয়ে প্রাপক মেইল পড়ল কি না, তা ট্র্যাক করা যায়। তবে তা অনেক ক্ষেত্রে নির্ভুল হয় না। আবার অনেক ব্রাউজারে কাজ করে না। তবে ইয়াহু মেইলে ছবি না হলেও মেইলের সঙ্গে লিংক জুড়ে দিয়ে মেইল ট্র্যাক করা যায় মেইলস্প্রিং সফটওয়্যারের মাধ্যমে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে