অনলাইন দুনিয়ায় ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা যেমন ঘটছে, তেমনি ব্যক্তিগত তথ্য নিজের অজান্তেই মানুষ ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন মাধ্যমে। এর ফলে তৈরি হচ্ছে বিভিন্ন সমস্যা। ব্যক্তিগত তথ্য চুরি ঠেকাতে প্রতারণার শিকার মানুষের পাশে দাঁড়াতে নিত্যনতুন ফিচার নিয়ে আসছে গুগল।
গত বছরের সেপ্টেম্বরে এই প্রযুক্তি জায়ান্ট নিয়ে এসেছিল রেজাল্ট অ্যাবাউট ইউ নামের একটি ফিচার। অনলাইনে আপনার কী কী তথ্য আছে তা জানাতেই এই ফিচার। এবার সেই ড্যাশবোর্ড আপডেট করে নতুন ফিচার যোগ করেছে গুগল। ড্যাশবোর্ডে নিজের নাম-পরিচয় দিলে সে নিজেই খোঁজার কাজটি করে দেবে। যেসব ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য রয়েছে, সেগুলো আপনার সামনে তুলে ধরবে গুগল। এবার আপনি সেই ওয়েব পেজগুলোতে গিয়ে দেখে নিতে পারবেন কোন তথ্য ফাঁস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তা মুছে দেওয়ার আবেদনও করা যাবে।
প্রযুক্তির উন্নতির সঙ্গে নিজেকেও উন্নত করেছে গুগল। আগে কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য খুঁজে পাওয়া গেলে তা সরিয়ে দেওয়ার জন্য ম্যানুয়ালি আবেদন করতে হতো। যার ফলাফল পেতে অনেক সময় লাগত। কিন্তু এখন কোনো ওয়েবসাইটে আপনার ঠিকানা, ফোন নম্বর কিংবা ই-মেইল আইডি খুঁজে পাওয়া গেলে নোটিফিকেশনের মাধ্যমে তা আপনাকে নিজেই জানিয়ে দেবে গুগল। ফলে সহজেই আপনি তা মুছে ফেলার সুযোগ পাবেন।
গুগলের নতুন ফিচার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে বলে দাবি গুগলের। এর ফলে তথ্য চুরি ও প্রতারণার হাত থেকে নিরাপদ থাকা যাবে। প্রাথমিকভাবে এ ফিচার যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। খুব শিগগির এটি একাধিক ভাষায় চালু হবে।
সূত্র: দ্য ভার্জ, টেক ক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
১৬ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২১ ঘণ্টা আগে
ড. তিতুমীর বলেন, প্রযুক্তিগত সহযোগিতা যেন নাগরিক সেবার মান বাড়ায় এবং দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাস্তবায়নযোগ্য প্রকল্প, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ করতে তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
১ দিন আগে