
গ্রুপ কলকে আরও পরিকল্পিত ও সহজ করতে বেশ কিছু নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটে এসেছে কল শিডিউলিং, গ্রুপ কল ইনভাইট, অংশগ্রহণকারীদের তালিকা দেখার সুবিধা এবং ইন্টারঅ্যাকটিভ রিঅ্যাকশন দেওয়ার মতো স্মার্ট সব ফিচার।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘আজ আমরা এমন কিছু নতুন ফিচার ঘোষণা করছি, যা গ্রুপ কলকে আরও সহজে পরিকল্পনা করার সুযোগ দেবে এবং কল চলাকালীন অংশগ্রহণ আরও ইন্টারঅ্যাকটিভ করে তুলবে। এখন আপনি হাত তুলে বুঝিয়ে দিতে পারবেন যে আপনি কথা বলতে চান, তা-ও আবার কারও কথায় বাধা না দিয়েই।’
কল শিডিউলিং
ব্যবহারকারীরা এখন চ্যাট থ্রেড থেকেই গ্রুপ কল আগেভাগে শিডিউল করতে পারবেন। একবার শিডিউল করা হলে, সেই কলটি চ্যাটে দেখা যাবে এবং সময়মতো রিমাইন্ডারও দেওয়া হবে। পরিবার, বন্ধু বা কমিউনিটি গ্রুপের সদস্যদের সঙ্গে কথা বলতে এটি অত্যন্ত সহায়ক হবে।
কলে যোগ দেওয়ার লিংক
নতুন কল লিংক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চলমান কলে সুবিধামতো সময়ে যুক্ত হতে পারবেন। বিশেষ করে বড় গ্রুপের ক্ষেত্রে বা কেউ দেরিতে যোগ দিতে চাইলে এটি ব্যবহার করে সহজেই অংশ নিতে পারবেন। এভাবে কলের ধারাবাহিকতা নষ্ট হবে না।
গ্রুপ কল প্রিভিউ ফিচার
গ্রুপ কলে যোগ দেওয়ার আগে এখন ব্যবহারকারীরা দেখতে পারবেন, ইতিমধ্যে কারা কারা অংশ নিয়েছেন। এই প্রিভিউ ফিচারটি ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে—কখন ও কীভাবে তাঁরা যুক্ত হবেন। বিশেষ করে পেশাদার পরিবেশে বা অপরিচিত গ্রুপে এটি আত্মবিশ্বাস বাড়াবে ও স্বচ্ছতা তৈরি করবে।
রিঅ্যাকশন ফিচার
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ কলকে আরও জীবন্ত ও অংশগ্রহণমূলক করতে হাত তোলার ফিচার ও রিঅ্যাকশন যুক্ত করা হয়েছে।
কেউ যদি কথা বলতে চান, তবে ডিজিটালভাবে হাত তুলতে পারবেন। আবার সরাসরি না বলেও ইমোজি রিঅ্যাকশন দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে।
নতুন ফিচারগুলোর হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন সুরক্ষাব্যবস্থার আওতায় থাকবে। অর্থাৎ ব্যবহারকারীদের কল ও তথ্য সম্পূর্ণ গোপন এবং নিরাপদ থাকবে।
এই আপডেটগুলো অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ প্ল্যাটফর্মে ধাপে ধাপে চালু হচ্ছে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাউ

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১৭ ঘণ্টা আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে