সাধারণত হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে হলে নির্দিষ্ট ব্যক্তির নম্বর আপনার ফোনে সেভ থাকতে হয়। হোয়াটসঅ্যাপের কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিকেই আপনি মেসেজ করতে পারেন। তবে সহজ কিছু পদ্ধতির মাধ্যমে নম্বর সেভ না করেই অন্যদের মেসেজ পাঠানো যায়।
এই ধরনের পাঁচটি পদ্ধতির কথা তুলে ধরা হলো—
পদ্ধতি ১: হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মেসেজ পাঠান
১. যে নম্বরে মেসেজ পাঠাতে চান তা কপি করুন।
২. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করুন।
৩. ‘নিউ চ্যাট’ বাটনে ট্যাপ করুন ও এরপর হোয়াটসঅ্যাপ কন্টাক্টের নিচে নিজের নম্বর খুঁজে বের করুন। এটি প্রথম দিকেই থাকে।
৪. নিজের নম্বরে ট্যাপ করুন ও নিজের মেসেজ থ্রেড চালু হলে টেক্সট বক্সে গিয়ে কপি করা নম্বরটি পেস্ট করুন।
৫. এরপর সেন্ড অপশনে ট্যাপ করুন। সেন্ড করার পর নম্বরটি নীল রঙের হয়ে যাবে।
৬. নম্বরটির ওপরে ট্যাপ করুন। এই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা থাকলে চ্যাট করার অপশন দেখা যাবে।
৭. ম্যাসেজিং শুরু করার জন্য চ্যাট অপশনে ট্যাপ করুন।
পদ্ধতি ২: ব্রাউজারের লিংক চালু করুন
১. নিজের স্মার্টফোনে যেকোনো ব্রাউজার খুলে সেখানে https://api.whatsapp.com/send?phone= XXXXXXXXXX টাইপ করতে হবে।
২. এখানে এর জায়গায় ফোন নম্বর দিতে হবে। তবে ফোন নম্বরের সঙ্গে দেশের কোড নম্বর দিতে হবে। যেমন: বাংলাদেশি নম্বরের + 880 সহ পরের নম্বরগুলো দিতে হবে।
৩. ‘এন্টার’ বাটন ও কনটিনিউ টু চ্যাট অপশনে ট্যাপ করুন।
৪. এই অপশনে ট্যাপ করলেই সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে যাবে। ওই নম্বরের একটি চ্যাট উইন্ডো দেখা যাবে, যেখানে অনায়াসেই মেসেজ পাঠানো যাবে।
পদ্ধতি ৩: ট্রুকলার অ্যাপ ব্যবহার করে
১. নিজের ডিভাইসে ট্রুকলার অ্যাপ চালু করুন।
২. যে নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করতে চান সেই নম্বরটি সার্চ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করুন ও হোয়াটসঅ্যাপ আইকোনে ট্যাপ করুন।
৪. হোয়াটসঅ্যাপ চ্যাটের উইন্ডো চালু হবে। ফলে নম্বর সেভ না করেই ওই নম্বরে মেসেজ পাঠানো যাবে।
পদ্ধতি ৪: গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে
১. নিজের ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করুন।
২. গুগল অ্যাসিস্ট্যান্টকে ইংরেজি বলুন ‘সেন্ড এ হোয়াটসঅ্যাপ টু’–এরপর দেশের কোড নম্বর সহ হোয়াটসঅ্যাপ নম্বরটি বলতে হবে।
৩. এরপর কী মেসেজ পাঠাতে চান তার বিস্তারিত বলুন।
৪. গুগল অ্যাসিস্ট্যান্ট মেসেজটি পাঠিয়ে দেবে।
পদ্ধতি ৫: হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে
যাকে মেসেজ পাঠাতে চান, সে যদি আপনার সঙ্গে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে তাহলে এই পদ্ধতি কাজ করবে।
১. কাঙ্ক্ষিত নম্বরটি খুঁজে পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার তালিকা দেখুন।
২. এরপর নম্বরটি ট্যাপ করুন। ফলে একটি পপ আপ উইন্ডো খুলবে।
৩. এই উইন্ডো থেকে মেসেজ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: এইচটি টেক

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা করতে পারবেন। রকেট তৈরির পাশাপাশি ‘স্টারলিংক’ নামের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে থাকে...
২ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলার তোড়জোড় করছিলেন সিঙ্গাপুরের মেটা অফিসের এক কর্মী। হঠাৎ ইনবক্সে টুং করে শব্দ। সময় তখন ভোর ৪টা। ই-মেইলে লেখা—‘কোম্পানিতে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই।’
৩ দিন আগে
নোবেলজয়ী লেখক ওলগা তোগারচুক জানিয়েছেন, তিনি লেখালেখির ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোল্যান্ডের এই নারী লেখক বিষয়টি স্বীকার করেন। এমনকি তিনি জানান, তাঁর সর্বশেষ উপন্যাস লিখতেও তিনি এআই ব্যবহার করেছেন।
৩ দিন আগে
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের করা মামলায় তাঁরই বিপক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের জুরি বোর্ড। জুরিদের মতে, মানবকল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে যে অভিযোগে মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন...
৪ দিন আগে