
বিশ্বখ্যাত পপ সংগীতশিল্পী ডুয়া লিপা ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে আইনি নিয়েছেন। অনুমতি ছাড়াই টেলিভিশন বক্সের (প্যাকেজিং) ওপর তাঁর ছবি ব্যবহার করার অভিযোগে স্যামসাংয়ের কাছে ১৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন এই গায়িকা।
গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, স্যামসাং তাদের বিভিন্ন মডেলের টেলিভিশনের মোড়কে ডুয়া লিপার মুখমণ্ডল সংবলিত ছবি অত্যন্ত স্পষ্টভাবে ব্যবহার করেছে। কিন্তু এটির জন্য তাঁর সম্মতি নেওয়া হয়নি।
লিপার আইনি দল দাবি করেছে, স্যামসাং ইচ্ছাকৃতভাবে পপ তারকার বিশ্বজোড়া খ্যাতি এবং আকাশচুম্বী সাফল্যকে পুঁজি করে তাদের পণ্য বিক্রির চেষ্টা করেছে। মামলার অভিযোগে কপিরাইট লঙ্ঘন, ট্রেডমার্ক লঙ্ঘন এবং ছবি বা অবয়বের অপব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যালে তাঁর একটি পারফরম্যান্সের সময় তোলা হয়েছিল। এই ছবির কপিরাইট বা মালিকানা স্বয়ং ডুয়া লিপার।
২০২৫ সালের জুন মাসে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ‘ডুয়া লিপা টিভি বক্স’ নিয়ে পোস্ট করা শুরু করলে বিষয়টি শিল্পীর নজরে আসে। ইনস্টাগ্রামে একজন ভক্ত মন্তব্য করেন, ‘শুধু ডুয়া লিপার ছবি আছে বলেই আমি এই টিভিটা কিনব।’ অন্য এক ভক্ত লেখেন, ‘যেকোনো কিছু বিক্রি করতে চাইলে তার ওপর শুধু ডুয়া লিপার একটা ছবি বসিয়ে দিন।’ ভক্তদের এই ধরনের প্রতিক্রিয়া প্রমাণ করে, স্যামসাং বাণিজ্যিক ফায়দা লুটতেই এই কাজ করেছে।
৩০ বছর বয়সী এই ব্রিটিশ-আলবেনীয় গায়িকার আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা স্যামসাংকে এর আগে একাধিকবার ‘বন্ধ করা এবং বিরত থাকা’-এর নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু স্যামসাং পাত্তাই দেয়নি।
উল্লেখ্য, ডুয়া লিপা বর্তমানে বিশ্বজুড়ে পুমা, ভারসাচি এবং ইভ সেন্ট লরেন্টের মতো নামী ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যুক্ত আছেন। এ ছাড়া অ্যাপল, পোরশে এবং শ্যানেলের মতো ব্র্যান্ডের সঙ্গেও তিনি কাজ করেছেন। সম্প্রতি তিনি নেসপ্রেসোর গ্লোবাল অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন।
এই মামলার বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
২০২৪ সালে প্রকাশিত তাঁর সর্বশেষ অ্যালবাম ‘র্যাডিকাল অপটিমিজম’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখন দেখার বিষয়, আইনি লড়াইয়ে টেক জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে এই পপ গায়িকা কতটা সফল হন।

মাত্র পাঁচ সেকেন্ডে শূন্য থেকে ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে নিজস্ব বিশ্ব রেকর্ড ভেঙেছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। দেশটির হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরির এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়।
১০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল দিয়ে তৈরি লেখায় অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক অ্যানথ্রপিক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের এআই মডেল ক্লদ ব্যবহার করেত তৈরি সব লেখার মধ্যে একটি গোপন সংকেত থাকবে, যা লেখাটি অন্য কোথাও কপি ও পেস্ট করলে
১৪ ঘণ্টা আগে
নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা। ৩০ বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট মডেলটি সার্বক্ষণিক লোকাল এজেন্ট ওয়ার্কফ্লো পরিচালনার জন্য বা ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট চালানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে