
টেসলার প্রধান নির্বাহী ধনকুবের ইলন মাস্কের দীর্ঘদিনের বন্ধু গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। সম্প্রতি গুঞ্জন উঠেছে, বন্ধু ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাস্ক। এর জেরে দুজনের বন্ধুত্বে ফাটল দেখা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বের শীর্ষ এই ধনী।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, একটি টুইট বার্তায় ইলন মাস্ক এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। মাস্ক বলেন, ‘সের্গেই এবং আমি বন্ধু। গত রাতেও আমরা একসঙ্গে একটি পার্টিতে ছিলাম। আমি নিকোলকে তিন বছরে মোটে দুইবার দেখেছি। যে কয়বার তার সঙ্গে দেখা হয়েছিল, আমাদের আশপাশে অনেক লোক ছিল। এখানে রোমান্টিক কিছু নেই।’
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, গত ডিসেম্বরে সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহান ও ইলন মাস্ক সম্পর্কে জড়ান। এই সম্পর্কের কথা জানার পর শ্যানাহানের সঙ্গে দাম্পত্যের অবসান ঘটাতে বিচ্ছেদের আবেদন করেন ব্রিন।
এদিকে ইলন মাস্ক ২০০০ সালে কানাডিয়ান লেখক জাস্টিনকে বিয়ে করেছিলেন। ইলন ও জাস্টিনের বিবাহবিচ্ছেদ হয় ২০০৮ সালে। এর পর ২০১০ সালে তিনি ব্রিটিশ অভিনেত্রী তালুলা রিলিকে বিয়ে করেন। দুই বছর পর সে সম্পর্কেরও অবসান ঘটে। তবে ২০১৩ সালে তাঁরা আবার বিয়ে করেন। কিন্তু ২০১৬ সালে ফের আলাদা হয়ে যান তাঁরা।
ইলন মাস্ক সম্পর্কিত আরও পড়ুন:

আন্তর্জাতিক ব্যান্ডউইথের দ্রুত বাড়তে থাকা চাহিদার বিপরীতে নতুন সাবমেরিন কেব্ল সংযোগে সিদ্ধান্তহীনতার কারণে বড় ধরনের অবকাঠামোগত সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, সময়মতো নতুন সক্ষমতা যুক্ত করা না গেলে ভবিষ্যতে দেশের ডিজিটাল অর্থনীতি ব্যান্ডউইথ ঘাটতির কারণে বড় বাধার মুখে পড়বে...
১১ ঘণ্টা আগে
গোপনে একটা ‘ফাইট ক্লাব’ গড়ে তুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্টরা। পরীক্ষায় জালিয়াতি করছে। শেষ পর্যন্ত তাদের যে প্রতিষ্ঠান বানিয়েছে সেই প্রতিষ্ঠানেরই একটি অংশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিচ্ছে।
১৭ ঘণ্টা আগে
গত বছর সার্চ অপশনে এআই মোড চালু করেছিল গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন এবং প্রয়োজনীয় লিংকসহ প্রাসঙ্গিক উত্তর পান। এবার এই অপশনে আরও নতুন কিছু সুবিধা যুক্ত করেছে গুগল, যার মাধ্যমে ভ্রমণপ্রেমীরা বেশ উপকৃত হবেন। গুগল ভ্রমণকেন্দ্রিক নতুন কিছু সুবিধা যুক্ত করে এআই মোডের পরিধি বাড়াচ্ছে
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রে অধিকাংশ অঙ্গরাজ্যে বাজি ও জুয়া খেলার আইনি বয়স ২১ বছর হলেও আইনি ফাঁকফোকর ব্যবহার করে ‘প্রেডিকশন মার্কেট’ অ্যাপে শত শত কোটি ডলার ঢালছেন ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণেরা। সিএনএনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এই বয়সের তরুণেরা চলতি বছরে কেবল ‘কালশি’ নামের একটি প্ল্যাটফর্মেই প্রায় ৫ দশমিক
৩ দিন আগে